নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - দীর্ঘ যানজট এড়াতে কড়া পদক্ষেপ শিলিগুড়ি পুলিশ প্রশাসনের। সোমবার থেকে তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে সমস্ত দূরপাল্লার ও ভলভো বাস পরিষেবা পরিচালনা শুরু করেছে।

সূত্রের খবর, হিল কার্ট রোড ধরে বিশেষত জংশন এলাকায় দূরপাল্লার ও ভলভো বাস গুলি যাত্রী ওঠানামার কারণে সাময়িক বিরতি এবং পার্কিংয়ের জন্য প্রতিনিয়ত ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছিল। ফলে যান চলাচল সুশৃংখল করতে এবং যাত্রীদের সুবিধা বাড়াতে এখন থেকে দূরপাল্লার গন্তব্যে যাতায়াতকারী যাত্রীরা তেনজিং নোরগে বাস টার্মিনাসের নির্ধারিত কেন্দ্র থেকেই বাসগুলিতে উঠতে পারবেন। এছাড়াও আরও জানা গিয়েছে, সকাল ৯টা পর শিলিগুড়ির বাইরে থেকে আগত কোন ভলভো বা দূরপাল্লার বাস শিলিগুড়ি জংশন এলাকায় প্রবেশ করতে পারবে না।

প্রসঙ্গত, এই উদ্যোগের ফলে হিল কার্ট রোডে যানজট উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং যাত্রীদের সুবিধা হবে বলে আশা করছেন শিলিগুড়ির প্রশাসন। এর পাশাপাশি যাত্রীরা বাস ধরার জন্য একটি সুনির্দিষ্ট ও সুসংগঠিত স্থান পাবেন বলেও দাবি করেছেন।
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের