নিজস্ব প্রতিনিধি , দিল্লি - নতুন সদর দফতর উদ্বোধন করার পরও পুরোনো ঠিকানা মুছে ফেলেনি কংগ্রেস। দিল্লির আকবর রোডে অবস্থিত কংগ্রেসের বহু পুরোনো একটি দফতর। যা এখনও খালি করা হয়নি। এবার সেই দফতর খালি করতে কংগ্রেসকে নোটিশ পাঠাল সরকার। শনিবারের মধ্যে ছেড়ে দিতে হবে কংগ্রেসের ওই সদর দফতর।
সূত্রের খবর , গত বছর জানুয়ারি মাসে কোটলা মার্গে কংগ্রেসের নতুন সদর দফতর উদ্বোধন করা হয়। তবে এখনও পুরোনো ঘরে দলের বহু কার্যকলাপ সংগঠিত হয়। বর্ষীয়ান সদস্যরা এখনও গিয়ে সেখানে আড্ডা জমান , রাজনীতিক বিষয়ে নিজেদের মতামত পেশ করেন। একসময় মায়ানমারের প্রাক্তন প্রধান আং সান সু চি থাকতেন সেখানে। পরবর্তী সময়ে সেটাই হয়ে ওঠে কংগ্রেসের সদর দফতর। শুধু এই দফতরই নয় রাজধানীর ৫ নম্বর রাইসিনা রোডে অবস্থিত যুব কংগ্রেসের দফতরও খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।
আকবর রোডে অবস্থিত এই বাড়িটি নিয়ে আবেগপ্রবণ বহু সদস্য। এর ইতিহাস এখনও অনেকেরই অজানা। ১৯৭৭ সালের নির্বাচনে পরাজিত হয় কংগ্রেস। এরপর দলে ভাঙন ধরে। সেই সময় ইন্দিরা গান্ধীর প্রয়োজন ছিল এমন একটি স্থান যেখান থেকে ঐক্যবদ্ধভাবে দল পরিচালনা করা যায়। সেই সময় ইন্দিরার অনুগামী রাজ্যসভার সাংসদ জি বেঙ্কটেস্বামী আকবর রোডের বাংলোটি তাঁকে উপহার দেন। পরবর্তীকালে রাজীব গান্ধী, নরসিমহা রাও, মনমোহন সিংয়ের আমলেও এই বাংলোকেই কংগ্রেসের সদর দফতর হিসেবে ব্যবহার করা হয়।
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের