নিজস্ব প্রতিনিধি , মুম্বই - কংগ্রেস নেতার পা দুধ দিয়ে ধোয়ার একটি ভিডিও সামনে আসতেই তা ঘিরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ফুটেজে দেখা যাচ্ছে, এক নেতা সোফায় বসে রয়েছেন। তাঁর সামনে মাটিতে বসে রয়েছেন দুই যুবক। তাঁরা নেতার পায়ের সেবা করছেন। ভিডিও প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর।
ঘটনাটি মহারাষ্ট্রের বলে জানা গেছে। ভিডিওতে যাঁকে দেখা যাচ্ছে, তিনি কংগ্রেসের প্রবীণ নেতা নানা পাটোলে। গুরু পূর্ণিমার দিন এই ঘটনা ঘটে। ফুটেজে দেখা যাচ্ছে, সোফায় বসে রয়েছেন ওই নেতা। দুই যুবক মেঝেতে বসে নেতার পা তুলে একটি থালার মধ্যে রেখেছেন। এরপর দুধ ঢেলে তা ধুয়ে দেন তাঁরা। পরে পায়ে ও শরীরে ফুল ছিটিয়ে দেন। ফলমূলও অর্পণ করতে দেখা যায় তাঁদের।
ভিডিওতে আরও দেখা গেছে, একজন যুবক পরে উঠে দাঁড়ান। তিনি নানা পাটোলের কপালে তিলক লাগিয়ে দেন। এরপর তাঁকে প্রণামও করেন। পুরো ঘটনার সময় নেতা অবশ্য মোবাইল ফোনেই ব্যস্ত ছিলেন। তাঁর নজর ছিল ফোনের দিকেই। এই দৃশ্য সামনে আসার পরই শুরু হয় রাজনৈতিক বিতর্ক।
ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসকে নিশানা করেছে বিজেপি। গেরুয়া শিবিরের নেতারা দাবি করেন, এই ধরনের ছবি কংগ্রেসের রাজনৈতিক সংস্কৃতির পরিচয় দেয়। বিজেপির তরফে বলা হয়েছে, এমন ঘটনা নতুন করে প্রশ্ন তুলে দেয়। মহারাষ্ট্রের মন্ত্রী তথা বিজেপি নেতা চন্দ্রশেখর বাওয়ানকুলেও এই ঘটনায় সরব হয়েছেন। তাঁর কটাক্ষ, এই ধরনের কর্মকাণ্ড শুধু সমালোচনা ও নেতিবাচক প্রচারই ডেকে আনে।
বিতর্কের মধ্যে নিজের অবস্থান স্পষ্ট করেন নানা পাটোলে। তাঁর দাবি, যাঁরা তাঁর পা ধুয়েছেন, তাঁরা তাঁর পরিবারেরই কনিষ্ঠ সদস্য। গুরু পূর্ণিমার দিন তাঁরা তাঁকে গুরু হিসেবে মানেন বলে শ্রদ্ধা জানাতে চেয়েছিলেন। পাটোলের বক্তব্য, তিনি কাউকে চরণসেবা করতে বলেননি। কাউকে এমন কাজের জন্য বাধ্যও করেননি। সম্পূর্ণ ব্যক্তিগত শ্রদ্ধা থেকেই যুবকেরা এই কাজ করেছেন।
বিজেপির আক্রমণের জবাবও দিয়েছেন কংগ্রেস নেতা। পাটোলের দাবি, সংস্কৃতি নিয়ে বিজেপির কথা বলা উচিত নয়। তাঁর অভিযোগ, যারা মন্দিরের প্রণামীর টাকা চুরি করে, তাদের কাছ থেকে সংস্কৃতির শিক্ষা নেওয়ার প্রয়োজন নেই। এই মন্তব্যের মাধ্যমে বিজেপিকে পালটা নিশানা করেন তিনি। উল্লেখ্য, নানা পাটোলে এর আগে মহারাষ্ট্র কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি মহারাষ্ট্র বিধানসভার স্পিকারও ছিলেন। বর্তমানে তাঁর পা ধোয়ার ভিডিও ঘিরে রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে।
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের