নিজস্ব প্রতিনিধি, ডোডা - টানা বৃষ্টিতে বানভাসি অবস্থা জম্মু-কাশ্মীর। মেঘভাঙা বৃষ্টি ও হড়পাবানে জলের তলায় চলে গিয়েছে একাধিক রাস্তা। টানা বর্ষণের জেরে ধস নেমেছে। কাঠুয়ায় ভেঙে পড়েছে সেতু। মৃত্যু হয়েছে কমপক্ষে ৯ জনের। এখনও পর্যন্ত নিখোঁজ অনেকে।
স্থানীয় সূত্রে খবর, জম্মু-পঠানকোট জাতীয় মহাসড়কের উপর দু’টি সেতু রয়েছে। সারা রাতের বৃষ্টিতে একটি সেতু মাঝখান থেকে ধসে গিয়েছে। ফলে দুই সেতুতেই যান চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। বিকল্প পথে ওই এলাকায় যান চলাচল করছে।
কাঠুয়ার ডেপুটি পুলিশ কমিশনার রাজেশ শর্মা জানিয়েছেন , ‘‘পুরনো সেতুটির অবস্থা খুবই খারাপ। নতুন সেতুটির অবস্থা নিয়েও সংশয় রয়েছে। তাই আপাতত সতকর্তামূলক ব্যবস্থা হিসাবে দু’টি সেতু বন্ধ রাখা হয়েছে। খবর দেওয়া হয়েছে হাইওয়ে কর্তৃপক্ষকে। তাঁদের ইঞ্জিনিয়ারেরা এসে পরীক্ষা করে দেখার পর সিদ্ধান্ত নেওয়া হবে।’’
অন্যদিকে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছিল জম্মু ও কাশ্মীরের কাঠুয়া, ডোডা, জম্মু, সাম্বা, রামবান এবং কিস্তওয়ার জেলাগুলিতে। ভয়ংকর বৃষ্টির জেরে আসে হড়পা বান। ভূমিধসের ভয়ে বন্ধ রাখা হয়েছে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক।
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের