নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ত্রাণ সামগ্রী চুরি মামলায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তুহিন বিশ্বাসের জামিনে মুক্ত হওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে জয়নগর। রবিবার জয়নগর থানার আইসির ভূমিকার বিরুদ্ধে সরব হয়ে থানার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।
বিজেপির অভিযোগ, জয়নগর বিধানসভা এলাকার মানুষ দীর্ঘদিন ধরে আতঙ্কের পরিবেশে বসবাস করছেন। তোলাবাজি, জমি দখল এবং সরকারি ত্রাণ সামগ্রী কালোবাজারে বিক্রিসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা স্থানীয় তৃণমূল বিধায়কের শ্যালক তুহিন বিশ্বাস এবং তার স্ত্রী, পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাসের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।প্রশাসন এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। বিজেপি নেতৃত্ব আরও অভিযোগ করেন, ত্রাণের চাল-ডাল চুরির ঘটনায় হাতেনাতে ধরা পড়ার পরও জয়নগর থানার আইসি প্রত্যক্ষ সহযোগিতায় মাত্র ৬ দিনের মধ্যে তুহিন বিশ্বাস যামিনী মুক্তি পেয়েছেন। তাদের দাবি, পুলিশ প্রশাসনের একাংশের সঙ্গে অপরাধচক্রের যোগসূত্র থাকার ফলে এই ঘটনা ঘটেছে।
এই ঘটনার প্রতিবাদে রবিবার জয়নগর থানার আইসি দফতরের সামনে অবস্থান বিক্ষোভে বসেন বিজেপি নেতাকর্মীরা। বিক্ষোভ মঞ্চ থেকে তাদের ৩ দফার দাবি তুলে ধরা হয়। সেগুলি হল- তুহিন বিশ্বাস ও ঋতুপর্ণা বিশ্বাসের বিরুদ্ধে কঠোর ধারায় মামলার রুজু করে অবিলম্বে তাদের পুনরায় গ্রেফতার করতে হবে। ত্রাণ চুরির সঙ্গে যুক্ত সমগ্র চক্রের পর্দা ফাঁস করতে হবে। জয়নগর থানার আইসির ভূমিকা নিয়ে উচ্চ পর্যায়ে নিরপেক্ষ তদন্ত করতে হবে। তবে এই বিষয়ে তৃণমূল নেতৃত্ব বা জয়নগর থানার পক্ষ থেকে কোনোরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...