6a26a2e78e4c0_IMG_20260608_163839
জুন ০৮, ২০২৬ দুপুর ০৪:৪৮ IST

ত্রাণ কোথায় যাচ্ছে? গোডাউন ও ক্লাবে মজুত সামগ্রী ঘিরে উত্তপ্ত বারুইপুর

নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী মজুত রাখার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে বারুইপুর পশ্চিম বিধানসভার ২ নম্বর ওয়ার্ডে। একটি গোডাউনে সারিসারি ত্রিপল, বাসনপত্র, জুতো ও জামাকাপড় মজুত পাওয়া গেছে। গোডাউনের সামনে দাঁড়িয়ে ছিল সরকারি নীল রঙের একটি গাড়ি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয়দের অভিযোগ , শুধু গোডাউনেই নয় , পাশের প্রগতি সংঘ ক্লাবেও  বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী রাখা ছিল বলে অভিযোগ করেন তারা। ক্লাবের ভিতরে থরে থরে সাজানো অবস্থায় ত্রিপলসহ, বালতি, বাসনপত্র, জুতো ও জামাকাপড় দেখা যায় বলে দাবি স্থানীয়দের।

এই ঘটনা সামনে আসতেই রাজনৈতিক চাপান-উতর শুরু হয়েছে। রাজ্য বিজেপির সদস্য উত্তম কর অভিযোগ করেন, দুর্গত মানুষের জন্য বরাদ্দ ত্রাণসামগ্রীকে প্রকৃত উপভোক্তাদের হাতে না পৌঁছে গোডাউন ও ক্লাবে মজুত রাখা হয়েছে। তিনি এই প্রসঙ্গে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন।

সরকারি দাবি করা একটি নীল রঙের গাড়ির উপস্থিতিতে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী মজুত থাকার অভিযোগ নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। "স্থানীয়দের প্রশ্ন নির্দেশে এই সামগ্রী সেখানে রাখা হয়েছিল এবং এখনও পর্যন্ত কেন তা বিতরণ করা হয়নি?" যদিও এই অভিযোগ প্রসঙ্গে প্রশাসনের তরফ থেকে এখনও পর্যন্ত কোনোরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের