নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রত্যাশিত ফল না হওয়ার পর থেকেই দলের অন্দরে অসন্তোষ ও ভাঙনের জল্পনা রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। এরই মধ্যে দলের বর্ষীয়ান নেতা ও রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়ের সম্ভাব্য ইস্তফার খবর ঘিরে জোর চর্চা শুরু হয়েছে।
এই আবহে নতুন করে আলোচনায় উঠে এসেছে টলিউড অভিনেত্রী ও তৃণমূলের রাজ্যসভার সাংসদ কোয়েল মল্লিকের নাম। রাজনৈতিক মহলের একাংশে জল্পনা ছড়িয়েছে সুখেন্দুশেখর রায়ের পাশাপাশি কোয়েল মল্লিকও রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিতে পারেন। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত তার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা বা নিশ্চিত বক্তব্য সামনে আসেনি।
প্রসঙ্গত , ২০২৬ সালের এপ্রিল মাসে তৃণমূল কংগ্রেসের মনোনয়নে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন কোয়েল মল্লিক। তার রাজনীতিতে আগমন সে সময় যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছিল। অভিনয় জগতের জনপ্রিয় মুখ হিসেবে সাংসদে তার প্রবেশকে কেন্দ্র করে যেমন উৎসাহ দেখা গিয়েছিল, তেমনি বিভিন্ন মহলে প্রশ্নও উঠেছিল। শপথ গ্রহণের সময় তিনি জানিয়েছিলেন, মানুষের জন্য কাজ করার লক্ষ্য নিয়ে রাজনীতিতে এসেছেন।
এদিকে সম্ভাব্য পদত্যাগের জল্পনার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে নতুন এক আগ্রহ তৈরি হয়েছে রাজ্যসভার সাংসদদের বেতন ও সুযোগ সুবিধা নিয়ে। সংসদীয় বিধি অনুযায়ী একজন সাংসদ মাসিক বেতন ছাড়াও বিভিন্ন ভাতা, অফিস পরিচালনার খরচ, যাতায়াতের সুবিধা এবং অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। ফলে কোয়েল মল্লিককে ঘিরে রাজনৈতিক জল্পনার মধ্যে সাংসদদের পারিশ্রমিক ও সুবিধা নিয়ে জনমনে কৌতূহল বাড়ছে।
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের