6a26ea801f728_IMG_20260608_213912
জুন ০৮, ২০২৬ রাত ০৯:৫৯ IST

উচ্ছেদের পর ‘হৃদয়বিদারক’ পোস্ট! সায়নীকে ঘিরে ক্ষোভ যাদবপুরে

নিজস্ব প্রতিনিধি , যাদবপুর - রাজ্যজুড়ে বেআইনি দখলদারি ও হকার উচ্ছেদে পুরসভা এবং প্রশাসনের অভিযান এবার পৌঁছালো যাদবপুর স্টেশন রোডে। রবিবার গভীর রাতে আচমকাই শুরু হয় বুলডোজার অভিযান।  মুহূর্তের মধ্যে ভেঙে ফেলা হয় একের পর এক দোকানপাট, যার উপর নির্ভর করেই চলত বহু পরিবারের জীবিকা।

উচ্ছেদ রুখতে ময়দানে নামেন বাম ও কংগ্রেস কর্মীরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনায় আহত হন একাধিক বামকর্মী। লাঠিচার্জে মাথায় চোট পান বর্ষীয়ান বাম নেতা সুজন চক্রবর্তী। আটক করা হয় সিপিএমের যুব নেতা সৃজন ভট্টাচার্যকে। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

এই ঘটনার পর এবার মুখ খুলেছেন যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। তিনি উচ্ছেদ অভিযান নিয়ে পরোক্ষভাবে নিজের ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে তিনি জানান, "স্টেশন রোডে যেভাবে বুলডোজার চালানো হয়েছে, তা অত্যন্ত হৃদয়বিদারক। এই উচ্ছেদ অভিযান হাজার হাজার সাধারণ মানুষকে তাদের আয়ের উৎস থেকে বঞ্চিত করছে। কোন আগাম নোটিশ বা ইতিবাচক আলোচনা ছাড়া এভাবে বলপূর্বক উচ্ছেদ করা একেবারেই অন্যায্য। পুনর্বাসন নিয়ে প্রশাসনের নীরবতা উদ্বেগজনক"।

তবে সায়নী ঘোষের এই প্রতিক্রিয়ার মধ্যেই সামনে এসেছে এক অন্য প্রশ্ন। স্থানীয় হকার ও বাসিন্দাদের একাংশের অভিযোগ, যখন তাদের দোকানপাট ভেঙ্গে ফেলা হচ্ছিল তখন এলাকার সাংসদকে দেখা যায়নি। স্থানীয় হকার ও বাসিন্দাদের একাংশের অভিযোগ, সংকটের মুহূর্তে তারা জনপ্রতিনিধিদের পাশে পাননি।

এই ঘটনা প্রসঙ্গে হকার সংগঠনগুলির দাবি, তারা রাস্তা দখলের পক্ষে নয়। কিন্তু দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসা পরিবার গুলিকে কোন বিকল্প ব্যবস্থা বা পুনর্বাসনের নিশ্চয়তা ছাড়া উচ্ছেদ করা হলে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের