68b6df1abac31_WhatsApp Image 2025-09-02 at 4.48.44 PM
সেপ্টেম্বর ০২, ২০২৫ বিকাল ০৫:৪৩ IST

ভাগ্যের গোপন খেলা , লাল কিতাবের জ্যোতিষে আতঙ্ক আর আশার অদ্ভুত মিশেল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - 
জ্যোতিষশাস্ত্র ভারতীয় উপমহাদেশে বরাবরই গভীর বিশ্বাসের জায়গা তৈরি করেছে। জন্মছক, গ্রহদোষ, শনি বা রাহুর ভয়,এসব মানুষের মনে অচিন্ত্য আশঙ্কা জাগিয়েছে যুগে যুগে। তবে এই ভয়ের পাশাপাশি আশার আলো দেখিয়েছে এক অনন্য শাস্ত্র - লাল কিতাব। রহস্যময় এই বইটিকে অনেকে বলেন “ভাগ্যের ডাক্তারের প্রেসক্রিপশন”। অদ্ভুত সব প্রতিকারের জন্য যেমন এর কুখ্যাতি, তেমনি গ্রহগত বাঁধা কাটানোর সহজ সমাধান দেওয়ার কারণে এর জনপ্রিয়তা বিস্তৃত হয়েছে ভারত থেকে পাকিস্তান, এমনকি পশ্চিমা দেশগুলোতেও।

লাল কিতাবের জন্মকথা - লাল কিতাবের উৎপত্তি
গবেষকদের মতে, লাল কিতাব প্রথম লিখেছিলেন পাঞ্জাবের জ্যোতিষী পণ্ডিত রূপচাঁদ জোশি ১৯৩৯ থেকে ১৯৫২ সালের মধ্যে। পাঁচ খণ্ডে বিভক্ত এই গ্রন্থে বৈদিক জ্যোতিষ, কাবালা ও তান্ত্রিক উপাদানের অদ্ভুত মিশ্রণ দেখা যায়। প্রচলিত জ্যোতিষে যেখানে গণনার জটিলতা রয়েছে, সেখানে লাল কিতাব সাধারণ মানুষের জন্য সহজ ভাষায় রাশিফল ব্যাখ্যা ও প্রতিকার দিয়েছে।

ভয় ও প্রতিকার - দু’য়ের মিশেল :

লাল কিতাবের প্রধান আকর্ষণ তার প্রতিকার ব্যবস্থা। শনি যদি অনিষ্ট করে, তবে নির্দিষ্ট দিনে কালো কুকুরকে রুটি খাওয়াতে হবে। চন্দ্রদোষ থাকলে রাতে দুধের পরিবর্তে জল পান করতে হবে। মঙ্গলকে শান্ত করতে লাল কাপড়ে মসুর ডাল বেঁধে দান করার রীতি আছে। এই প্রতিকারগুলো সহজ, দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত।কিন্তু এর ভেতর লুকিয়ে থাকে ভয়ঙ্কর এক বার্তা - “গ্রহের রোষ অমান্য করলে বিপর্যয় অনিবার্য”।

মানুষের জীবনে প্রভাব - 

দিল্লি থেকে কলকাতা, লাহোর থেকে লন্ডন - যেখানেই লাল কিতাবের চর্চা হয়েছে, সেখানেই দেখা গেছে মানুষের মনে এক অদ্ভুত মানসিক খেলা। অনেকে বিশ্বাস করেন, লাল কিতাবের প্রতিকার মেনে চললে হঠাৎ করেই জীবনে সুখ, ধনসম্পদ বা সুস্বাস্থ্য ফিরে আসে। আবার কেউ কেউ অভিযোগ করেছেন, এই ভয়ের আশ্রয় নিয়ে লাল কিতাবের নাম ভাঙিয়ে ব্যবসা করছেন তথাকথিত জ্যোতিষীরা।

সমালোচনা ও রহস্য - 

বিজ্ঞানীরা অবশ্য একে কুসংস্কার বলেই উড়িয়ে দেন। কিন্তু গবেষকরা মানছেন, লাল কিতাব সামাজিক মনস্তত্ত্বের এক দারুণ উদাহরণ - যেখানে ভয়কে ব্যবহার করা হয়েছে নিয়ন্ত্রণের অস্ত্র হিসেবে, আর আশাকে দেখানো হয়েছে মুক্তির রাস্তা হিসেবে।

লাল কিতাবকে ঘিরে প্রশ্ন এখনও একই: এটি কি সত্যিই ভাগ্য পরিবর্তনের গোপন চাবি, নাকি মানুষের বিশ্বাসকে নিয়ন্ত্রণ করার কৌশল?
একদিকে ভয়ঙ্কর সতর্কবার্তা, অন্যদিকে আশার প্রদীপ,এই দুইয়ের মিশেলে লাল কিতাব আজও কোটি মানুষের কাছে হয়ে উঠেছে জীবনের অজানা যাত্রাপথের এক রহস্যময় মানচিত্র।

আরও পড়ুন

শ্রাবণের সোমবারে বদলাবে ভাগ্যের সমীকরণ , ৩ রা অগস্টের রাশিফলে জেনে নিন দিন কেমন যাবে
আগস্ট ০৩, ২০২৬

মেষ থেকে মীন দিনের গুরুত্বপূর্ণ বিষয় দেখে নিন

২ রা অগস্ট কোন রাশির দিন কেমন কাটবে ! ছুটির দিন সকালেই জেনে নিন ভাগ্যের খবর
আগস্ট ০২, ২০২৬

যুদ্ধ রাশির জন্য রইল আজকের জ্যোতিষমত

মাসের প্রথম দিনেই কার ভাগ্যে সুখবর, কার সামনে চ্যালেঞ্জ ! দেখে নিন আজকের রাশিফল
আগস্ট ০১, ২০২৬

আগস্টের প্রথম দিনেই বদলাতে পারে ভাগ্য

শুক্রবারে মেষ থেকে মীনের বিশেষ যোগ , আপনার দিনটি কেমন যাবে দেখে নিন একনজরে
জুলাই ৩১, ২০২৬

ভাগ্যের ইঙ্গিতে আজ বদলাতে পারে অনেক রাশির দিন

লক্ষ্মীবারে গ্রহ নক্ষত্রের বড় ইঙ্গিত ! ৩০ শে জুলাই কোন রাশির জন্য অপেক্ষা করছে সুখবর
জুলাই ৩০, ২০২৬

আজ সমস্ত রাশির জন্য কেমন কাটবে দিন দেখে নিন

আজ খুলছে ভাগ্যের নতুন অধ্যায় ! ২৯ শে জুলাই কোন রাশির মুখে হাসি, কার জন্য সতর্কতার ইঙ্গিত
জুলাই ২৯, ২০২৬

বুধবারের গ্রহ নক্ষত্রের অবস্থানে বদলাচ্ছে বহু রাশির সমীকরণ

২৮ জুলাইয়ের রাশিফল, নতুন সুযোগের দেখা পাবেন কোন রাশির জাতক জাতিকারা
জুলাই ২৮, ২০২৬

পারিবারিক জীবনে আজ রাশির ভাগ্যে কী অপেক্ষা করছে

২৭ শে জুলাই কেমন কাটবে দিন ! শ্রাবণের দ্বিতীয় সোমবারে ভাগ্য খুলতে পারে এই রাশিগুলির
জুলাই ২৭, ২০২৬

শিবের আশীর্বাদে কোন রাশির জন্য কী বার্তা রয়েছে

রবিবারে ভাগ্যের নতুন অধ্যায় , জেনে নিন ২৬ শে জুলাই কোন রাশির জীবনে আসছে শুভ যোগ
জুলাই ২৬, ২০২৬

আজ কিছু রাশির জীবনে নিয়ে আসতে পারে নতুন সুযোগ

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের