নিজস্ব প্রতিনিধি, মুম্বই – আমাদের দেশ ভারতবর্ষ। যেখানে বসবাস করেন ভিন্ন ভাষাভাষীর মানুষ। সেই জন্যই গর্বের সঙ্গে সকলে বলে ভারতবর্ষ মহান। কিন্তু সেখানেই কিনা ভাষা দ্বন্দ্ব। এয়ার ইন্ডিয়ার বিমানে মারাঠি ভাষা না বলতে পারার কারণে এক ইউটিউবারকে রীতিমতো হুমকি দিলেন সহযাত্রী মহিলা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।
এয়ার ইন্ডিয়াকে ট্যাগ করে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর মাহি খান, যিনি সোশ্যাল মিডিয়ায় ‘MahiNergy’ নামে পরিচিত। ঘটনাটি ঘটেছে এয়ার ইন্ডিয়ার কলকাতা-মুম্বই রুটের ফ্লাইট AI676-এ। ইতিমধ্যেই ৯৫ হাজারেরও বেশি লাইক ও ৯ হাজারের বেশি মন্তব্য করেছেন ভিডিওতে।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, মাহি খান প্রশ্ন করছেন, “আপনি বলছেন, আমাকে মারাঠি বলতে হবে?” উত্তরে মহিলা যাত্রী বলেন, “হ্যাঁ, বলুন। আপনি মুম্বই যাচ্ছেন, তাই মারাঠি জানতেই হবে।“ শান্তভাবে জবাব দিয়ে মাহি বলেন, “আমি মারাঠি জানি না।“ এবার সহযাত্রী মহিলা হুমকি দিয়ে বলেন, “মুম্বই নামলে দেখবে, অসভ্যতা কাকে বলে বুঝিয়ে দেব।“
ভিডিও-র ক্যাপশনে মাহি খান লিখেছেন, “এই ধরণের মানুষদের ফ্লাইটে ওঠার অনুমতি দেওয়া উচিত নয়। শুধুমাত্র অন্য ভাষায় কথা বলার কারণে কোনও যাত্রীর ভয় বা অপমানবোধ করা উচিত নয়।” এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় তীব্র নিন্দার ঝড় উঠেছে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের