6a243f4561e19_IMG_20260606_210719
জুন ০৬, ২০২৬ রাত ০৯:৫৩ IST

ভোট-পরবর্তী বোমা আতঙ্ক? মন্দিরবাজারে বিস্ফোরণে জখম ৩ কিশোরী

নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা -      ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় জখম তিন কিশোরী। শুক্রবার দুপুরে মন্দিরবাজার থানার নেশাপুর মল্লিকপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে কয়েকজন কিশোরী এলাকায় খেলাধুলো বা যাতায়াতের সময় আচমকাই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের অভিঘাতে তিনজনই আহত হয়। তাদের দ্রুত উদ্ধার করে প্রথমে নাইয়ারহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।একজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতর। বিজেপির পক্ষ থেকে এই ঘটনা সরাসরি তৃণমূল নেতা আইনুল হক মল্লিকের বিরুদ্ধে অভিযোগ তোলে। বিজেপি নেতা অশোক পুর্কায়েত দাবি করেছেন, ভোটের আগে এলাকায় সন্ত্রাস সৃষ্টির উদ্দেশ্যে বোমা মজুদ রাখা হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার কারণে সেগুলো ব্যবহার করা সম্ভব হয়নি। পরে সেই বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়নি বলে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন তিনি।

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের