নিজস্ব প্রতিনিধি, পাটনা – ভোটমুখী বিহারে ভোটার অধিকার যাত্রা নিয়ে বড়সড় বিতর্ক। প্রধানমন্ত্রী ও তাঁর মা-কে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনা নিয়ে চরমে উঠেছে বিজেপি-কংগ্রেসের রাজনৈতিক তরজা। শুক্রবার অভিযোগের ভিত্তিতে ১ জনকে গ্রেফতার করেছে দ্বারভাঙ্গা পুলিশ।
এক্স হ্যান্ডেলে দ্বারভাঙ্গা পুলিশ জানিয়েছে, ভোটমুখী বিহারে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর মা' কে কুকথার জন্য এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। উক্ত মামলায়, সিমরি থানায় এফআইআর দায়ের করা হয়েছে। তাঁকে আদালতে তোলা হবে।
উল্লেখ্য, ভোটার অধিকার যাত্রার যাত্রাপথেরই এক সভামঞ্চ থেকে নরেন্দ্র মোদি এবং তাঁর মা হীরাবেন মোদিকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেন কংগ্রেস কর্মীরা। সেই সময় মঞ্চে নেতৃত্বস্থানীয় কেউ ছিলেন না। বিজেপির মুখপাত্র নীরজ কুমার বলেছেন, “রাহুল গান্ধী নিজে ভোটার অধিকার যাত্রা থেকে নিয়মিত প্রধানমন্ত্রীকে নিম্নরুচির ভাষায় আক্রমণ করে যাচ্ছেন। সেই বার্তা দিচ্ছেন দলের কর্মীদেরও। গরিব ওবিসি পরিবারের একজন প্রধানমন্ত্রী হয়েছেন, সেটা কংগ্রেসের সহ্য হচ্ছে না। ওই সভা থেকে যে সব মন্তব্য করা হয়েছে, তা নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে খোদ রাহুল গান্ধীকে।“
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের