নিজস্ব প্রতিনিধি, পাটনা – প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশের ঠিক ৪ দিনের ব্যবধানে দ্বিতীয় দফায় ৬৫ জন প্রার্থীর তালিকা প্রকাশ করল জন সুরজ পার্টি। সাংবাদিক বৈঠকে করে প্রার্থী তালিকাকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেছেন জন সুরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর।
যে প্রার্থী তালিকা জন সুরজ পার্টির প্রকাশ করা হয়েছে, তাতে ৬৫ জন প্রার্থীর মধ্যে ২০ জন সংরক্ষিত আসনে (১৯ তপশিলি জাতি ও একটি তপশিলি উপজাতি) লড়বেন। অন্যান্য আসনগুলির মধ্যে ১০ টি করে মোট ২০ টি আসন তপশিলি জাতি-উপজাতি এবং ১৪ টি আসনে সংখ্যালঘু প্রার্থীকে টিকিট দেওয়া হয়েছে।
এদিন সাংবাদিক বৈঠকে প্রশান্ত কিশোর বলেন, “আমরা আগেই জানিয়েছিলাম সমাজে যে সম্প্রদায়ের আধিক্য বেশি তাঁদেরই বেশি করে সুযোগ দেওয়া হবে। বিহারে পিছিয়ে পড়া সম্প্রদায়ের সংখ্যা সবচেয়ে বেশি। ফলে এখনও পর্যন্ত বিহারের এক-তৃতীয়াংশ আসনে তাঁদেরই প্রার্থী করা হয়েছে। আজ দ্বিতীয় প্রার্থী তালিকায় আমরা ৬৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছি। বিহারের ইতিহাসে এই প্রথমবার এত বেশি পরিমাণে তপশিলি জাতি ও উপজাতির মানুষকে প্রার্থী করা হল।“
এর আগে প্রথম দফায় ৫১ জন প্রার্থী তালিকা প্রকাশ করেছিল জন সুরজ পার্টি। যেখানে রাজনীতিবিদের বদলে স্থান পেয়েছেন বিশিষ্ট গণিতজ্ঞ, অভিজ্ঞ আইনজীবী, চিকিৎসক, প্রাক্তন আমলা এবং অবসরপ্রাপ্ত পুলিশ অফিসাররা। প্রথম দফায় ৫১ জন প্রার্থীর মধ্যে উল্লেখযোগ্য হল - প্রখ্যাত গণিতজ্ঞ কে সি সিনহা (পাটনার কুমহারার আসন), বর্ষীয়ান আইনজীবী ওয়াই বি গিরি, পাটনা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তনী অমিত কুমার দাস (মুজাফ্ফরপুর আসন)।
২৪৩ আসনের বিহারে দু’দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। যার মধ্যে ১২১ টি আসনে প্রথম দফায় নির্বাচন হবে ৬ নভেম্বর। বাকি ১২২ টি আসনে দ্বিতীয় দফায় নির্বাচন হবে ১১ নভেম্বর। প্রথম দফায় মনোনয়ন জমা দেওয়া যাবে ১০ অক্টোবর থেকে, ১৭ অক্টোবর পর্যন্ত। মনোনয়ন প্রত্যাহারের চূড়ান্ত সময়সীমা ২০ অক্টোবর। দ্বিতীয় দফার নির্বাচনে মনোনয়ন জমা দেওয়া যাবে ১৩ অক্টোবর থেকে ২০ অক্টোবর। মনোনয়ন প্রত্যাহারের চূড়ান্ত সময়সীমা ২৩ অক্টোবর।
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের