নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ১ লক্ষ টাকা ঋণ নিয়ে এখন ঝুঁকির সঙ্গে দিন কাটাতে হচ্ছে মহারাষ্ট্রের এক গরীব কৃষককে। না এখন আর টাকার চিন্তা নয়। কারণ, টাকার বিনিময়ে কিডনি বেচে দিতে হয়েছে তাকে। মহাজনদের জ্বালায় , হুমকিতে এই কাজ করতে বাধ্য হয়েছেন ওই কৃষক। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মহারাষ্ট্রের চন্দ্রপুরে।
সূত্রের খবর , চাষবাস করে ঠিকভাবে সংসার চালাতে পারছিলেন না রোশন সদাশিব। লাগাতার ক্ষতির মুখে সম্মুখীন হন। একদিন ব্যবসা করবেন ঠিক করে গ্রামের কিছু মহাজনের থেকে ১ লক্ষ টাকা ধার করেন। সময় পেরিয়ে যাওয়ার পরও সেই টাকা শোধ দিতে ব্যর্থ। গরুগুলো মারা যাওয়ার জেরে ব্যবসা স্থায়ী হয়নি। এরপর চড়া সুদ-সহ কড়ায় গন্ডায় টাকা ফেরতের জন্য তাগাদা শুরু করেন পাওনাদারেরা। এমতাবস্থায় অল্প কিছু জমিসহ একটি ট্র্যাক্টর বিক্রি করতে হয় তাকে।
সুদের অর্থ পাহাড় প্রমাণ হয়ে যাওয়ায় হুমকি দিতে শুরু করেন মহাজনরা। কিডনি বিক্রির কথাও তোলেন এক মহাজন। তবে কথার কথা নয়, আসলেই হুমকি দিয়েছিলেন মহাজন। কৃষক পরিবারের দাবি, কলকাতায় নিয়ে গিয়ে রোশনের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হয়। তারপর তাকে নিয়ে যাওয়া হয় কম্বোডিয়ায়। সে দেশের একটি হাসপাতালে কিডনি দিতে হয় মহারাষ্ট্রের কৃষককে। হাতে ৮ লক্ষ টাকা পান কৃষক। বাড়ি ফিরতেই সেই টাকা নিয়ে চলে যান মহাজনরা।
কৃষক পরিবারের অভিযোগ , শারীরিকভাবে ভীষণই অসুস্থ হয়ে পড়েছেন রোশন। পুলিশকে বলে লাভ না হওয়ায় মহারাষ্ট্র সরকারের কাছে বিচারের আর্জি জানিয়েছেন তারা। রোশনের এক আত্মীয় জানিয়েছেন , "বিচার না পেলে মুম্বই যাব সবাই। রাজ্য বিধানসভার সামনে সকলে আত্মহত্যা করব।"
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের