6a6dce3f50433_Gallery_1785576987610
আগস্ট ০১, ২০২৬ দুপুর ০৪:১৫ IST

রিলে ক্ষমা, নাকি বাস্তবেও! মোদির বার্তা নিয়ে বিস্ফোরক ককরোচদের প্রধান অভিজিৎ

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমার বার্তা ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। যন্তর মন্তরের ছাত্র আন্দোলন নিয়ে এবার প্রশ্ন তুললেন ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে। প্রধানমন্ত্রীর ভিডিও বার্তার উদ্দেশ্য নিয়েই সরব হয়েছেন তিনি।

নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে প্রায় এক মাস ধরে বিক্ষোভ চলছে। এই আন্দোলন ঘিরে একাধিক বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, বিক্ষোভের সময় কিছু অংশগ্রহণকারী শালীনতার সীমা অতিক্রম করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে ব্যক্তিগত আক্রমণের অভিযোগও উঠেছে। সেই পরিস্থিতিতেই শুক্রবার রাতে ভিডিও বার্তা দেন মোদি। ওই বার্তায় প্রধানমন্ত্রী জানান, তাঁকে ও তাঁর প্রয়াত মাকে অপমান করা হয়েছে। কিন্তু তা সত্বেও তিনি ক্ষমার পথ বেছে নিয়েছেন।

তাঁর বক্তব্য, অপমান বা কটাক্ষ কোনও সমস্যার সমাধান নয়। তরুণদের ভুল শুধরে নেওয়ার সুযোগ দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। সমাজের কাছেও ক্ষমার আবেদন জানান প্রধানমন্ত্রী।তবে মোদির এই বক্তব্য নিয়েই প্রশ্ন তুলেছেন ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে। ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রীর ভিডিওর নিচে মন্তব্য করে তিনি জানতে চান, এই ক্ষমা কি শুধু ভিডিও বা রিলের মধ্যেই থাকবে? নাকি বাস্তবেও তার প্রভাব দেখা যাবে?

দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি কি প্রত্যাহার করা হবে? তাঁর দাবি, আন্দোলন প্রত্যাহারের সময় সরকারের সঙ্গে হওয়া সমঝোতায় মামলা তুলে নেওয়ার কথা ছিল। কিন্তু এখনও সব বিক্ষোভকারীর বিরুদ্ধে থাকা এফআইআর বাতিল হয়নি বলে অভিযোগ তাঁর। ককরোচ জনতা পার্টির অভিযোগ, উলটে নতুন করে আন্দোলনকারীদের চিহ্নিত করে মামলা করা হচ্ছে। সেই কারণেই প্রধানমন্ত্রীর ক্ষমার বার্তা নিয়ে প্রশ্ন তুলেছেন দীপকে। তাঁর বক্তব্য, ক্ষমার মনোভাব বাস্তবে প্রয়োগ করা দরকার।

উল্লেখ্য, শুরু থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সরব হয়েছেন অভিজিৎ দীপকে। এর আগে একাধিকবার ব্যক্তিগত মন্তব্যও করেছেন তিনি। এমনকী প্রধানমন্ত্রীর চেহারা ও গায়ের রং নিয়েও কটাক্ষ করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, আন্দোলনকারীদের মূল দাবি থেকে সরে গিয়ে কি ব্যক্তিগত আক্রমণের পথেই হাঁটছেন ককরোচ জনতা পার্টির প্রধান? দীপকের মন্তব্য ঘিরে সেই বিতর্ক আরও জোরালো হয়েছে।

আরও পড়ুন

কৃষকদের জন্য বড় স্বস্তি! পিএম কিষান প্রকল্পের মেয়াদ বাড়াল কেন্দ্র
আগস্ট ০১, ২০২৬

আরও ৫ বছর চলবে যোজনা, আর্থিক সহায়তায় বড় বরাদ্দ মোদি সরকারের

প্রয়াত মাকেও অপমান করেছে, তবু ক্ষমা করলাম! যন্তর মন্তরের বিক্ষোভকারীদের বার্তা মোদির
আগস্ট ০১, ২০২৬

প্রয়াত মাকে অপমানের অভিযোগ, ভিডিও বার্তায় ছাত্র-যুবদের উদ্দেশে প্রধানমন্ত্রীর শান্তির বার্ত

ভুল করেছি, ক্ষমা করুন! মোদিকে কটূক্তির পর ক্ষমা চাইলেন ১৫ বছরের তরুণী
আগস্ট ০১, ২০২৬

যন্তর মন্তরের ঘটনার পর ভিডিও বার্তা, নিজেকে ১৫ বছরের দাবি করলেও এফআইআরে বয়স ২৫

পেলেট গান আপনাদের আমদানি! কংগ্রেসকে তোপ জঙ্গি রশিদের
জুলাই ৩১, ২০২৬

দিল্লির পড়ুয়া আন্দোলন ঘিরে শুরু হওয়া বিতর্কে, লোকসভায় বিস্ফোরক মন্তব্য বারামুলার সাংসদ ইঞ্জিনিয়র রশিদের

ভারতীয়রাই পাবেন পাসপোর্ট, জানাল কেন্দ্র! তবে নাগরিকত্ব নিয়ে রইল প্রশ্ন
জুলাই ৩১, ২০২৬

বিদেশ যাত্রার নথি নাকি নাগরিকত্বের প্রমাণ? ধাঁধা কাটল না সংসদেও

কেউ ছাড় পাবে না! প্রশ্নফাঁস মাফিয়াদের ইনস্টাগ্রাম ভিডিওতে হুঁশিয়ারি মোদির
জুলাই ৩১, ২০২৬

প্রশ্নফাঁস রুখতে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত প্রধানমন্ত্রীর, সংসদে বিল নিয়ে উত্তপ্ত বিতর্ক

প্রশ্ন তোলা আমার কাজ নয়! প্রশ্নফাঁসে নীরবতা নিয়ে কটাক্ষের জবাব রাঘবের
জুলাই ৩১, ২০২৬

জনতার ইস্যুতে একসময় সরব ছিলেন রাঘব, বিজেপিতে যোগের পর নীরবতা নিয়ে উঠেছিল প্রশ্ন

সংসদে একফ্রেমে সৌগত–আবু তাহের , তৃণমূলের ঘরওয়াপসি জল্পনায় সরগরম রাজনীতি
জুলাই ৩০, ২০২৬

সৌজন্য সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে

পেলেট গান নিয়ে বড় মন্তব্য! সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে নতুন বিতর্ক
জুলাই ৩০, ২০২৬

পেলেট গান পুরোপুরি নিষিদ্ধে অনীহা, বিশেষ পরিস্থিতিতে ব্যবহারের সুযোগের ইঙ্গিত শীর্ষ আদালতের

জল নামলেও স্বস্তি নেই! অসমে বন্যায় এখনও জলমগ্ন ৭ জেলা, মৃত্যু বেড়ে ৭৮
জুলাই ৩০, ২০২৬

এখনও ৭ জেলা প্লাবিত! তিন লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত

এসি ঘর থেকে টেনে বের করব! শাহকে নিয়ে খাড়গের মন্তব্যে উত্তপ্ত রাজ্যসভা
জুলাই ৩০, ২০২৬

প্রশ্নফাঁস আইন নিয়ে আলোচনায় বিস্ফোরক মন্তব্য, হিংসার হুমকির অভিযোগ তুলে ক্ষমা চাইল বিজেপি

খাবার পরিবেশনে দেরি! বৌদির মুণ্ডু কেটে গাছে ঝুলিয়ে রাখল দেওর
জুলাই ৩০, ২০২৬

বিহারের জাহানাবাদে চাঞ্চল্যকর ঘটনা, গলা কেটে দেহ বিকৃতের অভিযোগ

এক টেবিলে মোদি, ডোভাল, রাজনাথ! হঠাৎ সংসদে উচ্চপর্যায়ের বৈঠক ঘিরে চর্চা
জুলাই ৩০, ২০২৬

সংসদ ভবনে প্রধানমন্ত্রীর বৈঠক, উপস্থিত একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

সব দায় আমার! পেলেট গান বিতর্কে বড় বার্তা সিআরপিএফ ডিজির
জুলাই ৩০, ২০২৬

ছাত্র বিক্ষোভ ঘিরে বিতর্কের আবহে দায়িত্ব নিয়ে স্পষ্ট বার্তা, নির্ভয়ে কাজ করার নির্দেশ বাহিনীর সদস্যদের

সুপ্রিম কোর্টের নির্দেশ মানতেই আত্মসমর্পণ! ফের জেলে রাজা হত্যা মামলার অভিযুক্ত সোনম
জুলাই ৩০, ২০২৬

জামিন বাতিলের পর আদালতে হাজিরা, ৬ মাসের মধ্যে বিচার শুরুর নির্দেশও শীর্ষ আদালতের

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের