নিজস্ব প্রতিনিধি , হায়দরাবাদ - ফের সরকারি আধিকারিকের কাছে মিলল কোটি কোটি টাকার পাহাড়। অভিযোগ উঠল আয়বহির্ভূত সম্পত্তি রাখার। দুর্নীতিদমন শাখার অভিযানে সেই সম্পদের খোঁজ মিলেছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে তেলঙ্গানায়। অভিযুক্ত আধিকারিককে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
অভিযুক্তের নাম বি রবীন্দ্র। তিনি হায়দরাবাদ মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (এইচএমডিএ)-র মুখ্য ইঞ্জিনিয়ার পদে কর্মরত ছিলেন। তাঁর বিরুদ্ধে পরিচিত আয়ের তুলনায় অনেক বেশি সম্পত্তি অর্জনের অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে তেলঙ্গানার দুর্নীতিদমন শাখা (এসিবি)। তদন্তকারীরা তাঁর একাধিক ঠিকানায় একযোগে তল্লাশি চালান। পাশাপাশি আত্মীয়দের কয়েকটি বাড়িতেও অনুসন্ধান করা হয়।
এসিবি সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত প্রায় ১০০ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের সন্ধান মিলেছে। তবে তদন্তকারীদের ধারণা, প্রকৃত সম্পদের পরিমাণ আরও বেশি হতে পারে। তল্লাশিতে রঙ্গারেড্ডি জেলার কোন্দাকাল, কিষ্টাপুল ও পাসামাইলা এলাকায় ৫ টি জমির খোঁজ মিলেছে। নরসিংহী ও নানকরামগুড়ায় চারটি বিলাসবহুল ফ্ল্যাটও চিহ্নিত করা হয়েছে। এছাড়া শামসাবাদের গুডুর গ্রামে বেশ কয়েকটি কৃষিজমির সন্ধান পাওয়া গেছে। মোকিলায় একটি বড় বাংলো ও কোন্ডাপুরে একটি আবাসনের হদিসও মিলেছে।
তদন্তকারী সূত্রে খবর, একটি ঠিকানা থেকে নগদ ৪ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ৪৫ লক্ষ টাকার আমানতের তথ্যও পাওয়া গেছে। অন্য একটি জায়গা থেকে উদ্ধার হয়েছে দেড় কেজি সোনা। মিলেছে ১৩ কেজি রুপোও। পাশাপাশি প্রায় ১৮ লক্ষ টাকার আসবাবপত্র। সাড়ে ৯ লক্ষ টাকার ইলেকট্রনিক সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। একাধিক বিলাসবহুল গাড়িরও খোঁজ মিলেছে। তদন্তকারীদের দাবি, শুধু গাড়িগুলির বর্তমান বাজারমূল্যই এক কোটির বেশি।
এসিবি-র এক আধিকারিক জানিয়েছেন, উদ্ধার হওয়া নথি ও সম্পত্তির হিসাব খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের আয়ের উৎসও যাচাই করা হবে। সম্পদের প্রকৃত পরিমাণ নির্ধারণের কাজ চলছে। তদন্তে আরও নতুন তথ্য সামনে আসতে পারে বলেও মনে করছেন আধিকারিকরা। উল্লেখযোগ্যভাবে, গত মাসেও তেলঙ্গানায় একই ধরনের একটি ঘটনায় শোরগোল পড়েছিল। পূর্ত দফতরের ইঞ্জিনিয়ার মোহন নায়েক জারুপলার বিরুদ্ধে অভিযানে প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তির হদিস পেয়েছিল এসিবি। সেই সময় ১৫টি জায়গায় তল্লাশি চালানো হয়েছিল। উদ্ধার হয়েছিল নগদ ১৮ কোটি টাকা। ফলে অল্প সময়ের মধ্যে দ্বিতীয় এমন ঘটনায় আবারও প্রশ্নের মুখে সরকারি দফতরের স্বচ্ছতা ও নজরদারি ব্যবস্থা।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের