নিজস্ব প্রতিনিধি , দিল্লি - দীর্ঘ ১৩ বছর ধরে রয়েছেন কোমায়। চিকিৎসকরা আগেই জানিয়েছিলেন , তার স্বাভাবিক জীবনে ফিরে আসার ব্যাপারে সবুজ সংকেত দেখা যাচ্ছে না। এমতাবস্থায় যুবককে আর কষ্ট না দিয়ে চিরমুক্তি দিতে চেয়েছে পরিবার। আবেদন নিয়ে সুপ্রিম কোর্টেও হাজির হয়েছে তারা। এই বিষয়ে যুগান্তকারী রায় দিল শীর্ষ আদালত। পরিবারের আবেদন মেনে নিষ্কৃতি মৃত্যুতে অনুমতি দিল সুপ্রিম কোর্ট। এই রায় রীতিমত সাড়া ফেলে দিয়েছে গোটা দেশে।
সূত্রের খবর , আহত যুবকের হরিশ রানা। বয়স ৩২। ২০১৩ সালে আচমকাই থেমে যায় যুবকের স্বাভাবিক জীবন। পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন হরিশ। চণ্ডীগড়ের এক হোস্টেলে থেকে পড়াশুনা করতেন। ২০১৩ সালের ২০ শে আগস্ট চারতলার ব্যালকনি থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেয়েছিলেন তিনি। সেই দুর্ঘটনার পর থেকেই বিছানায়। নড়াচড়া করা আর সম্ভব হয়ে ওঠেনি তার। শুধু শ্বাসপ্রশ্বাসটুকুই চলছিল। ধীরে ধীরে বাইরের জগৎটা অচেনা হয়ে ওঠে তার কাছে। আর এখন তো সবটাই অন্ধকার। চোখের জ্যোতি থেকেও বাইরের বিশ্ব সম্পর্কে কোনো আন্দাজ নেই হরিশের।
চিকিৎসার ভাষায় , হরিশ রানা কোয়াড্রিপ্লেজিয়া রোগে আক্রান্ত।যন্ত্রের সাহায্যে কৃত্রিম উপায়ে শ্বাসপ্রশ্বাস চলে। নাকে নল দিয়ে তরল খাবার যায়। ১৩ বছর ধরে বাবা-মা আশায় দিন গুনেছেন যদি ছেলে কোনোভাবে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। ঈশ্বরের কাছে চোখের জল ফেলে প্রার্থনাও করেছেন। তবে ছেলে আর উঠে দাঁড়াতে পারেনি।
এরপরই ছেলের মুক্তি চেয়ে শীর্ষ আদালতে হাজির হন অসহায় বাবা-মা। এরপর সবটা খতিয়ে দেখে চিকিৎসকের দুটি মেডিকেল বোর্ডের পরামর্শ শুনে যুবককে স্বেচ্ছায় চিরশান্তি দেওয়ার আবেদন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্টের বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ। এর প্রকৃত অর্থ প্যাসিভ ইউথানাসিয়া বা নিষ্কৃতি মৃত্যু। আদালত হরিশের লাইফ সাপোর্ট খুলে ফেলার নির্দেশ দিয়েছে। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে , বিশেষ কারণে সবটা বিচার করে তবেই এই অনুমতি দেওয়া হয়েছে।
উল্লেখ্য , হরিশের নিষ্কৃতিমৃত্যুর অনুমতি দিতে গিয়ে ২০১৮ সালের ‘কমন কজ’ বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলার প্রসঙ্গ উঠে আসে। ওই মামলায় সুপ্রিম কোর্ট সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সম্মানের সঙ্গে মৃত্যুর অধিকারকে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দিয়েছিল। তখনও এই রায় সাড়া ফেলেছিল গোটা দেশে। এবার ৮ বছর পর নিষ্কৃতি মৃত্যুর মামলা বুঝতে ও মেনে নিতে সময় লাগছে সাধারণ মানুষের।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের