নিজস্ব প্রতিনিধি , দিল্লি - পেট্রোলে ২০ শতাংশ ইথানল মেশানোর কেন্দ্রীয় পরিকল্পনা নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। এই জ্বালানি নিয়ে অনেকের মনে প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে গাড়ির মাইলেজ ও ইঞ্জিনের কর্মক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। এই পরিস্থিতিতে ই-২০ জ্বালানি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের কথায়, ২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রল বা ই-২০ ব্যবহারের ফলে কিছু গাড়ির ক্ষেত্রে মাইলেজ ৩ থেকে ৫ শতাংশ পর্যন্ত কমতে পারে। তবে এর ইতিবাচক প্রভাব অনেক বেশি বলেই দাবি করা হয়েছে। মন্ত্রকের বক্তব্য, ই-১০ বা সাধারণ পেট্রলের তুলনায় ই-২০ উন্নত মানের জ্বালানি। দীর্ঘদিন ধরে এ নিয়ে গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলির সঙ্গেও একাধিক দফায় আলোচনা হয়েছে। দেশে ইথানল উৎপাদন বৃদ্ধি পাওয়ার পরেই এই জ্বালানি চালু করা হয়েছে।
পেট্রোলিয়াম মন্ত্রকের দাবি, ই-২০ জ্বালানি গাড়ির অকটেন রেটিং বাড়ায়। এর ফলে ইঞ্জিনে জ্বালানির দহন আরও কার্যকর হয়। গাড়ির পিক-আপও উন্নত হয়। গতি বাড়ানোর প্রক্রিয়া আরও মসৃণ হয়। পাশাপাশি কার্বন নিঃসরণের মাত্রাও কমাতে সাহায্য করে এই জ্বালানি। পেট্রলে ইথানল মেশানোর প্রক্রিয়া তাড়াহুড়ো করে কার্যকর করা হয়েছে বলে যে সমালোচনা হচ্ছে, তা উড়িয়ে দিয়েছে কেন্দ্র। মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০০১ সালে দেশে প্রথম ইথানল মিশ্রণের পাইলট প্রকল্প শুরু হয়েছিল।
এরপর ২০০৬ সালের মধ্যে দেশের কয়েকটি এলাকায় ৫ শতাংশ ইথানল মিশ্রিত জ্বালানি চালু হয়। ২০১৪ সাল পর্যন্ত জ্বালানিতে ইথানল মিশ্রণের হার ছিল প্রায় ১.৫ শতাংশ। পরে ২০১৮ সালে জাতীয় জৈব-জ্বালানি নীতি চালু হয়। তার পর থেকেই ইথানল উৎপাদনে গতি আসে। সেই কারণেই ২০২২ সালে ১০ শতাংশ ইথানল মিশ্রণের লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম হয় ভারত। পরবর্তী সময়ে আরও বিনিয়োগ করা হয়। উৎপাদনও বাড়ানো হয়। তার ফলেই ২০২৫-২৬ সালের মধ্যে ২০ শতাংশ ইথানল মিশ্রণের লক্ষ্য পূরণ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।
ই-২০ চালুর আগে বিভিন্ন গাড়ি নির্মাতা সংস্থার সঙ্গেও বিস্তারিত আলোচনা করা হয়েছে বলে দাবি মন্ত্রকের। এ ক্ষেত্রে মারুতি সুজুকি ও হিরো মোটোকর্পের অভিজ্ঞতার কথাও উল্লেখ করা হয়েছে। কেন্দ্রের দাবি, যেসব গাড়িতে ই-২০ ব্যবহার করা হয়েছে, সেখানে জ্বালানির কারণে কোনও উল্লেখযোগ্য ক্ষয়ের প্রমাণ মেলেনি। ইঞ্জিনের যন্ত্রাংশের আয়ু কমে যাওয়ার মতো সমস্যাও দেখা যায়নি। তাই মাইলেজ কিছুটা কমলেও সামগ্রিকভাবে ই-২০ জ্বালানির সুবিধাই বেশি বলে মনে করছে কেন্দ্রীয় সরকার।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের