নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ওমান সাগরের বুকে ২৪ জন ভারতীয় ক্রু-সহ একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন নৌসেনার বিরুদ্ধে হামলার অভিযোগ। আচমকা এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের সমুদ্রপথে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সমুদ্রপথে চলাচলকারী ভারতীয় নাবিকদের নিরাপত্তা এখন বড় প্রশ্নচিহ্নের মুখে।
মাদাগাস্কার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘এমটি মারিভেক্স’ কর্নাটকের কারওয়ার বন্দর থেকে ওমানের দুকাম বন্দরের উদ্দেশে যাত্রা করেছিল। সোমবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিট নাগাদ ওমানের মাসিরাহ দ্বীপের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় পৌঁছতেই জাহাজটির উপর হামলার অভিযোগ ওঠে মার্কিন নৌসেনার বিরুদ্ধে। হঠাৎ করেই জাহাজটিতে বিস্ফোরণ ও আগুন ধরে যায় বলে জানা যায়। অল্প সময়ের মধ্যেই পুরো জাহাজটি দাউদাউ করে জ্বলতে শুরু করে। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে জাহাজটি ডুবে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়।
ঘটনার সময় সেখানে মোট ২৪ জন ভারতীয় নাবিক উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, সকলেই নিরাপদে রয়েছেন। ঘটনাটি সামনে আসতেই দ্রুত পদক্ষেপ নেয় ভারতের জাহাজ পরিবহন মন্ত্রক। এক বিবৃতিতে জানানো হয়, “প্রাথমিক তথ্য অনুযায়ী সকল ভারতীয় ক্রু নিরাপদ আছেন। বিদেশ মন্ত্রক ওমানের ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।” একই সঙ্গে নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সমস্ত ধরনের সমন্বয় করা হচ্ছে বলেও জানানো হয়।
অন্যদিকে, এই ঘটনার পর অল ইন্ডিয়া সিফেয়ার্স ইউনিয়ন নাবিকদের পরিবারের পাশে দাঁড়িয়েছে। সংগঠনের তরফে বলা হয়েছে, সমুদ্রপথে কর্মরত ভারতীয়দের নিরাপত্তা এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এদিকে হামলার কারণ নিয়ে এখনও ধোঁয়াশা অব্যাহত। মার্কিন নৌসেনার তরফে এই অভিযোগের বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও মেলেনি। ফলে ঘটনার সত্যতা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে আন্তর্জাতিক মহলে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের