698da55f0c7c2_Gallery_1770890413386
ফেব্রুয়ারি ১২, ২০২৬ বিকাল ০৭:২৪ IST

৩০ হাজারের কম দামেই পেয়ে যান বেস্ট ক্যামেরা ওয়ালা ফোন

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - এক সময় ভালো ক্যামেরা মানেই ছিল প্রিমিয়াম স্মার্টফোন। বড় সেন্সর, ওআইএস, পেরিস্কোপ টেলিফোটো বা ৪কে ভিডিও রেকর্ডিং—এসব ফিচার সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে ছিল। কিন্তু প্রযুক্তির দ্রুত উন্নতি ও বাজারে তীব্র প্রতিযোগিতার জেরে ছবিটা এখন বদলে গেছে। ৩০ হাজার টাকার কম দামের স্মার্টফোনেই মিলছে শক্তিশালী ক্যামেরা সেটআপ, উন্নত প্রসেসর এবং প্রিমিয়াম ডিজাইনের ছোঁয়া। রিয়েলমি, মটোরোলা, নাথিং ও ভিভোর মতো সংস্থাগুলি এই সেগমেন্টে একে অপরকে কড়া টক্কর দিচ্ছে।

রিয়েলমি ১৫ ৫জি এই তালিকায় অন্যতম আকর্ষণীয় ফোন। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি IMX882 ওআইএস প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড লেন্স। অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন থাকার ফলে কম আলোতেও তুলনামূলক স্থির ও পরিষ্কার ছবি পাওয়া যায়। পাশাপাশি ৪কে ভিডিও রেকর্ডিং, ডুয়াল-ভিউ ভিডিও, নাইট মোড, পোর্ট্রেট ও স্লো-মোশন—বিভিন্ন ক্যামেরা মোড ।  যারা সোশ্যাল মিডিয়ার জন্য নিয়মিত কনটেন্ট তৈরি করেন, তাদের জন্য এটি একটি বেস্ট পছন্দ।

মটোরোলা এজ ৭০ নিজেকে অলরাউন্ডার হিসেবে  প্রতিষ্ঠা করেছে । এতে ৫০ মেগাপিক্সেল ওআইএস প্রধান ক্যামেরার সঙ্গে ৫০ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স এবং একটি লাইট সেন্সর রয়েছে, যা এক্সপোজার ও ডিটেল নিয়ন্ত্রণে সহায়তা করে। শক্তিশালী স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ প্রসেসর দৈনন্দিন ব্যবহারে মসৃণ পারফরম্যান্স দেয়। উপরন্তু আইপি৬৮/আইপি৬৯ রেটিং থাকায় জল ও ধুলো প্রতিরোধে সক্ষম ।

নাথিং ফোন (৩এ) প্রো বিখ্যাত তার ফটোগ্রাফির ফিচার জন্য। সংস্থার দাবি, তারা ‘ট্রু টু লাইফ’ ইমেজ প্রসেসিংয়ের ওপর জোর দেয়। ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা স্বাভাবিক স্কিন টোন ও ভারসাম্যপূর্ণ শ্যাডো তুলে ধরতে সক্ষম। অতিরিক্ত স্যাচুরেশন বা কৃত্রিম রঙের বদলে বাস্তবসম্মত আউটপুট পছন্দ করেন যারা, তাদের কাছে এই ফোন আকর্ষণীয় হতে পারে।

ভিভো টি৪ প্রো এই সেগমেন্টে বিশেষ চমক এনে দিয়েছে ৫০ মেগাপিক্সেল ৩এক্স পেরিস্কোপ টেলিফোটো লেন্সের মাধ্যমে। ৫০ মেগাপিক্সেল সনি ওআইএস প্রধান ক্যামেরার পাশাপাশি এই টেলিফোটো লেন্স দূরের বিষয়বস্তুকে স্পষ্টভাবে ধরতে সাহায্য করে। সাথে কোয়াড-কার্ভড অ্যামোলেড ডিসপ্লে ও ৯০ ওয়াট ফাস্ট চার্জিং একে একে আকর্ষনীয় ফোন করে তুলেছে ।

মটোরোলা এজ ৬০ প্রোতেও রয়েছে শক্তিশালী ট্রিপল ক্যামেরা সেটআপ—৫০ মেগাপিক্সেল ওআইএস প্রধান, ৫০ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ও ১০ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স। ডাইমেনসিটি ৮৩৫০ এক্সট্রিম প্রসেসর ও ৯০ ওয়াট টার্বো পাওয়ার চার্জিং ফোনটিকে পারফরম্যান্সের দিক থেকেও এগিয়ে রাখে।

সব মিলিয়ে, ৩০ হাজার টাকার নিচের স্মার্টফোন বাজার এখন আর শুধুই বাজেট বিভাগ নয়। উন্নত ক্যামেরা প্রযুক্তি, শক্তিশালী প্রসেসর  ও আকর্ষণীয় ফিচার্স এর সমন্বয়ে এই ডিভাইসগুলি প্রমাণ করছে—ভালো ছবি তুলতে এখন আর অতিরিক্ত খরচের প্রয়োজন নেই।

আরও পড়ুন

ডুয়ার্সের বুকে ছোট্ট স্বর্গ ঝান্ডি , কম ভিড়ে উপভোগ করুন পাহাড়ের রূপ
আগস্ট ০২, ২০২৬

ভিড় এড়িয়ে প্রকৃতির কোলে শান্ত সময় কাটান

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

বর্ষায় প্রকৃতির অপার সৌন্দর্যের হাতছানি , উত্তরবঙ্গের লুকিয়ে থাকা পাহাড়ি রত্ন জৌবাড়ি
আগস্ট ০১, ২০২৬

নিরিবিলি পরিবেশে প্রকৃতির মাঝে কাটান কয়েকটি দিন

মুসৌরির পাশেই লুকিয়ে ল্যান্ডোর , শান্ত পাহাড়ে হারিয়ে যাওয়ার অনন্য এক ঠিকানা
জুলাই ৩১, ২০২৬

নিরিবিলি পাহাড়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য

গোয়ার বিখ্যাত সানবার্ন এবার মন্দারমণিতে , সমুদ্রের ধারে জমবে লং উইকএন্ড
জুলাই ৩০, ২০২৬

স্বাধীনতা দিবসের ছুটিতে মন্দারমণিতে বিনোদনের বিশেষ আয়োজন

অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি ! দেরির আড়ালে থাকতে পারে এই সমস্যাগুলি
জুলাই ২৮, ২০২৬

আবেদন করার পরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি

বরফের শৃঙ্গারে সেজে উঠল এক্তেশ্বর মন্দির , শ্রাবণে দর্শনার্থীদের ভিড়ে মুখর তীর্থক্ষেত্র
জুলাই ২৮, ২০২৬

প্রাচীন এক্তেশ্বর শিব মন্দিরে মহাদেব বরফ দিয়ে সাজানো

কুর্গে পাহাড়ের হাতছানি , সবুজ প্রকৃতির মাঝে খুঁজে নিন শান্তির ঠিকানা
জুলাই ২৭, ২০২৬

শান্ত পরিবেশের টানে বাড়ছে পর্যটকদের ভিড়

ডুয়ার্সের প্যারেনে সবুজের হাতছানি , নির্জন প্রকৃতির টানে বাড়ছে পর্যটকদের ভিড়
জুলাই ২৬, ২০২৬

ভিড় থেকে দূরে কয়েক দিন কাটানোর জন্য অনন্য জায়গা

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের