নিজস্ব প্রতিনিধি , দিল্লি - তিন দশকেরও বেশি সময় ধরে চলা যমুনার জল বণ্টন সংক্রান্ত বিরোধের অবসান ঘটল। কেন্দ্রের উদ্যোগে হরিয়ানা ও রাজস্থানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে বর্ষার সময়ে যমুনার উদ্বৃত্ত জল রাজস্থানের জলসংকটপূর্ণ এলাকায় পৌঁছে দেওয়া সম্ভব হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রকল্প বাস্তবায়নের পথও অনেকটাই প্রশস্ত হল।
সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে দুই রাজ্যের মধ্যে সমঝোতাপত্রে স্বাক্ষর হয়। বৈঠকে ছিলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সিআর পাটিল। উপস্থিত ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ও হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিংহ সাইনিও। এছাড়াও দুই রাজ্যের জলসম্পদ দফতরের মন্ত্রী ও শীর্ষ আধিকারিকরা বৈঠকে যোগ দেন। নতুন চুক্তি অনুযায়ী, বর্ষাকালে হরিয়ানার হাথনিকুণ্ড বাঁধ থেকে অতিরিক্ত যমুনার জল পাইপলাইনের মাধ্যমে রাজস্থানের শেখাবাটী অঞ্চলে পৌঁছে দেওয়া হবে। এর ফলে সীকর, চুরু এবং ঝুনঝুনু জেলার মতো জলকষ্টে ভোগা এলাকাগুলি উপকৃত হবে। একইসঙ্গে যমুনার পরিবেশগত প্রবাহ বজায় রাখার বিষয়েও জোর দেওয়া হয়েছে। সেই লক্ষ্যে হরিয়ানা, রাজস্থান এবং উত্তরপ্রদেশকে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই জলবিবাদের শিকড় ১৯৯৪ সালের 'উচ্চ যমুনা বেসিন চুক্তি'-তে। ওই চুক্তি অনুযায়ী, বর্ষার সময়ে হাথনিকুণ্ড ব্যারাজ থেকে রাজস্থানকে ১,৯১৭ কিউসেক উদ্বৃত্ত জল দেওয়ার কথা ছিল। তবে পরে সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি। এর প্রধান কারণ ছিল প্রয়োজনীয় পরিকাঠামোর অভাব। হরিয়ানা থেকে রাজস্থানের খরাপ্রবণ শেখাবাটী অঞ্চলে জল পৌঁছে দেওয়ার জন্য নির্দিষ্ট কোনও খাল বা বিকল্প ব্যবস্থা তৈরি হয়নি। নতুন খাল নির্মাণ নিয়েও দুই রাজ্যের মধ্যে দীর্ঘদিন মতৈক্য গড়ে ওঠেনি। ফলে চুক্তি থাকলেও বাস্তবে জল সরবরাহের পরিকল্পনা আটকে ছিল।
এ প্রসঙ্গে অমিত শাহ বলেন, 'দীর্ঘদিন ধরে ঝুলে থাকা একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানের দিকে আজ বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। এই চুক্তির ফলে রাজস্থানের বহু মানুষ উপকৃত হবেন। পাশাপাশি যমুনার জল ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে। কেন্দ্র ও সংশ্লিষ্ট রাজ্যগুলি একসঙ্গে কাজ করে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের চেষ্টা করবে'।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের