নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ৪ বছরের শিশুর কথাতেই সামনে এল রহস্যময় মৃত্যুর ঘটনা। মহারাষ্ট্রের বদলাপুরে গাড়ির ভিতর থেকে এক মহিলা ও এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার নেপথ্যে খুন নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বদলাপুরের জুয়েলি এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ভিতর থেকে দেহ দু’টি উদ্ধার হয়। তার কিছুক্ষণ আগেই ৪ বছরের শিশুটি ছুটে গিয়ে এক আত্মীয়কে জানায় যে তার মা গাড়ির ভিতরে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। শিশুর কথায় সন্দেহ হওয়ায় আত্মীয় ঘটনাস্থলে পৌঁছে গাড়ির ভিতরে উঁকি দেন। তখনই এক মহিলা ও এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে পুলিশ এসে তদন্ত শুরু করে। মৃত ব্যক্তির পরিচয় গণেশ শিন্দে বলে জানা গেছে। তিনি ঘাটকোপারের বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, দু’জনের শরীরেই ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। শিশুটির বক্তব্যও নথিভুক্ত করা হয়েছে। তদন্তকারীদের অনুমান, ঘটনাটি শিশুটির সামনেই ঘটতে পারে। শিন্দে মহিলাকে খুন করার পর নিজে আত্মঘাতী হয়ে থাকতে পারেন বলে পুলিশের প্রাথমিক ধারণা।
তবে মৃত মহিলার সঙ্গে গণেশ শিন্দের সম্পর্ক কী ছিল, তা এখনও স্পষ্ট নয়। পরিবারের সদস্যদের দাবি, শিন্দেকে তাঁরা আগে কখনও দেখেননি। ফলে ঘটনার রহস্য আরও ঘনীভূত হয়েছে। দু’জনের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক ছিল কি না, কিংবা কোনও বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে কি না, তা জানতে বিভিন্ন দিক খতিয়ে দেখছে পুলিশ।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের