নিজস্ব প্রতিনিধি , দিল্লি - সোশ্যাল মিডিয়ায় নানারকম ভিডিও ঘুরে বেড়ায়। যেখানে স্বামীর প্রতি স্ত্রীদের আবেগ বা আবদার চোখে পড়ে । আবার অনেকসময় স্বামীকে অত্যাচারের ভিডিও প্রকাশ পায়। তেমনই একটি ভিডিও এবার প্রকাশ্যে এল। যেখানে ৭২ ঘণ্টা পর স্বামী কাজ করে ফেরার পর লঙ্কাকাণ্ড বাঁধলেন স্ত্রী।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায় , ৭২ ঘণ্টার শিফট শেষ করে বাড়ি ফেরামাত্রই তাঁর উপরে রাগারাগি শুরু করেছেন স্ত্রী৷ অন্যান্য অনেকের মতোই ওই গৃহবধূরও অভিযোগ, তাঁর স্বামী অফিসের কাজের জন্য বাড়িতে পর্যাপ্ত সময় দিচ্ছেন না৷ সংসারের যাবতীয় কাজ তাঁকেই সামলাতে হচ্ছে বলে ক্ষোভে ফেটে পড়ছেন স্ত্রী৷ ৭২ ঘণ্টার ডিউটি শেষ করে বাড়ি ফেরার পর স্বভাবতই তাঁকে ভীষণই ক্লান্ত ও অবসন্ন লাগছে৷ তবে স্ত্রীর তাণ্ডব থেকে নিস্তার পেলন না।
ভিডিও-তে ওই ব্যক্তির স্ত্রীকে দেখা না গেলেও তাঁকে বলতে শোনা যাচ্ছে, "এই যে উনি ফিরলেন৷ ৭২ ঘণ্টা রেলকে দেবেন, আর ১৬ ঘণ্টা বাড়িতে দেবেন৷ সারাদিন ঘরের সব কাজ আমিই করতে থাকি৷ চুপ করে আছো কেন ? কথা বেরোচ্ছেনা মুখ থেকে।"
অনেকেই এই ভিডিওর পর ছেলেদের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেছেন। অনেকেই বলেছেন, পুরুষকে কীভাবে নিজেদের ইচ্ছের বিরুদ্ধেও অনেক সময় পেশাদারি দায়িত্ব পালন করে যেতে হয় সেটা ভেবে দেখেছেন? অনেকে আবার বলেছেন ওনার সত্যিই বিশ্রাম প্রয়োজন।
আর একজন লিখেছেন, "ওই ব্যক্তি চুপ করে আছেন৷ কারণ উনি হয়তো এই নাটক আগেও বহুবার দেখেছেন৷ এই পরিস্থিতিতে চুপ করে থাকাটাই যে সবথেকে নিরাপদ, সেটা উনি জানেন৷"
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
আরও ৫ বছর চলবে যোজনা, আর্থিক সহায়তায় বড় বরাদ্দ মোদি সরকারের
প্রয়াত মাকে অপমানের অভিযোগ, ভিডিও বার্তায় ছাত্র-যুবদের উদ্দেশে প্রধানমন্ত্রীর শান্তির বার্ত
যন্তর মন্তরের ঘটনার পর ভিডিও বার্তা, নিজেকে ১৫ বছরের দাবি করলেও এফআইআরে বয়স ২৫
দিল্লির পড়ুয়া আন্দোলন ঘিরে শুরু হওয়া বিতর্কে, লোকসভায় বিস্ফোরক মন্তব্য বারামুলার সাংসদ ইঞ্জিনিয়র রশিদের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের