নিজস্ব প্রতিনিধি , পঞ্জাব - সাইবার প্রতারণার শিকার পাঞ্জাবের প্রাক্তন IPS অমর সিং চাহাল। মানসিক অবসাদে ভুগছিলেন দীর্ঘদিন। দেওয়ালে পিঠ থেকে যাওয়ায় নিরাপত্তারক্ষীর বন্দুক হাতিয়ে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেন ওই পুলিশ আধিকারিক। গুলি লাগায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি।
সূত্রের খবর , সাইবার প্রতারণার শিকার হয়ে নিজের সর্বস্ব হারিয়েছিলেন অমর সিং চাহাল। সোমবার দুপুরে নিজের বাড়িতেই নিরাপত্তারক্ষীর বন্দুক দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন তিনি। তার বাড়ি থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। ১২ পাতার সেই চিঠিতে পাঞ্জাব পুলিশের ডিআইজিকে উদ্দেশ্য করে সাইবার প্রতারণার কথা লেখা হয়েছে। যেখানে টাকার অঙ্ক প্রায় ৮.১০ কোটি। মানসিক অবসাদে ভুগতে ভুগতেই অবশেষে এই সিদ্ধান্ত নেন ওই পুলিশ কর্তা।
পঞ্জাব পুলিশ আধিকারিক বরুণ শর্মা জানিয়েছেন , "গুলি চালানোর খবর পেয়েই আমরা ওই IPS-এর বাড়িতে যাই। গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। ওই অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। হাসপাতাল থেকে জানানো হয়েছে তার অবস্থা ভীষণই সংকটজনক।"
উল্লেখ্য , ২০১৫ সালে ফরিদকোটের বেহবলকালান ও কোটকাপুরায় শিখদের জমায়েতে গুলি চালানোর অভিযোগ ছিল তার বিরুদ্ধে। ২০২৩ সালের ২৪ শে ফেব্রুয়ারি ফরিদকোটের একটি আদালতে ওই মামলায় চার্জশিট দেয় SIT। সেখানে অমর-সহ পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্তার নাম উল্লেখ করা হয়েছিল। দুটি ঘটনার কোনো যোগ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের