নিজস্ব প্রতিনিধি, দিল্লি – আদানি গোষ্ঠীকে ক্লিনচিট দিল সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অর্থাৎ, সেবি। মার্কিন শেয়ার বিশ্লেষক সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ যে অনিয়মের অভিযোগ তুলেছিল, তা খারিজ করে দেওয়া হল। এরপরই কংগ্রেসকে তুলোধোনা করল বিজেপি। অবিলম্বে কংগ্রেসকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে পদ্ম শিবির।
২০২৩ সালের ২৫ জানুয়ারি আদানি গোষ্ঠীর বিরুদ্ধে একটি রিপোর্ট প্রকাশ করেছিল হিন্ডেনবার্গ। সেখানে দাবি করা হয়, নিজেদের ফায়দার জন্য মোদি জমানায় কারচুপি করেছে আদানি গোষ্ঠী। কারচুপি করে নিজেদের নথিভুক্ত সংস্থাগুলির শেয়ার দর বাড়িয়েছে তাঁরা। সেবির বিধিকে ফাঁকি দেওয়ার অভিযোগ তোলা হয়। এর জেরে শেয়ার বাজারে কমে যায় আদানির শেয়ারের দাম। আন্তর্জাতিক বাজারেও মাথা নত হয় তাঁদের।
অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হয়। তদন্তের পর সেবির তরফ থেকে জানানো হয়, হিন্ডেনবার্গের করা কোনও অভিযোগই প্রমাণিত হয়নি। সেবি আইন, তা লঙ্ঘন হয়েছে, এমন কোনও তথ্য পাওয়া যায়নি। হিন্ডেনবার্গের সমস্ত অভিযোগ ভিত্তিহীন। সুতরাং, আদানি গোষ্ঠীর বিরুদ্ধে জরিমানা বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, “হিন্ডেনবার্গ রিপোর্টকে হাতিয়ার করেই আদানি এবং সরকারের বিরুদ্ধে একের পর এক মিথ্যাচার করেছে কংগ্রেস। এবার অবিলম্বে কংগ্রেসকে ক্ষমা চাইতে হবে।“
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
আরও ৫ বছর চলবে যোজনা, আর্থিক সহায়তায় বড় বরাদ্দ মোদি সরকারের
প্রয়াত মাকে অপমানের অভিযোগ, ভিডিও বার্তায় ছাত্র-যুবদের উদ্দেশে প্রধানমন্ত্রীর শান্তির বার্ত
যন্তর মন্তরের ঘটনার পর ভিডিও বার্তা, নিজেকে ১৫ বছরের দাবি করলেও এফআইআরে বয়স ২৫
দিল্লির পড়ুয়া আন্দোলন ঘিরে শুরু হওয়া বিতর্কে, লোকসভায় বিস্ফোরক মন্তব্য বারামুলার সাংসদ ইঞ্জিনিয়র রশিদের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের