নিজস্ব প্রতিনিধি , আগরতলা - একদিকে ত্রিপুরায় তৃণমূল কার্যালয় হামলা নিয়ে শাসক - বিরোধী তরজা তুঙ্গে। আর এই বিতর্কের মধ্যে নতুন করে জুড়ল বীরবাহার কেক বিতর্ক। বিরোধীদের পাল্টা জবাব শাসক দলের।
সূত্রের খবর, বিতর্কের সূত্রপাত বুধবার সকালে দমদম বিমানবন্দরে। বুধবার সকালে ত্রিপুরায় যাওয়ার আগে তৃণমূল বনমন্ত্রী বীরবাহার জন্মদিন উপলক্ষ্যে একটি ছোটো কাপ কেক কেটে বিমানবন্দরে পালন করা হয়। আর সেই ভিডিও ত্রিপুরার বিজেপির পক্ষ থেকে সমাজমাধ্যমে পোস্ট করে লেখা হয়, ' বনমন্ত্রী বীরবাহার ত্রিপুরায় জন্মদিন পালন করতে এসেছে জানলে এখানে ভালো পর্যটন কেন্দ্রে তার জন্মদিন পালন করা হতো।' আর বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির এই পোস্টের পাল্টা জবাব দিয়েছে শাসক শিবির।
তৃণমূল সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'বীরবাহার সামান্য একটা কাপ কেক খাওয়াটা অপরাধ হয় তাহলে বিজেপির কেউ যেন নিজেদের আধার কার্ডের ঠিকানার বাইরে গিয়ে জন্মদিন পালন না করে। বিজেপির কারোর নিজেদের তাহলে জন্মদিনে বাইরে থাকলে সেখানে কেক কাটার নৈতিক অধিকার নেই। শুভেন্দু এর আগেই বিজেপির আসল রূপ দেখিয়ে দিয়েছে। এবার যারা এই ধরনের পোস্ট করেছে তাদের উচিত বীরবাহার পায়ে হাত দিয়ে ক্ষমা চাওয়ার। কারণ, তারা মিথ্যাচার করেছে।'
পাশাপাশি, বীরবাহা নিজেও বিতর্কের পাল্টা জবাব দিয়েছে। তিনি জানান, 'ভোর চারটের সময় বাড়ি থেকে বেড়িয়েছিলাম বিমানবন্দরে আসার পর খিদে পেয়েছিল তাই একটা কাপ কেক কিনে খাই। তখন আমার সহকর্মীরা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। কিন্তু সেটা নিয়ে বিজেপি যে ভাবে চর্চা করেছে তা কখনোই শোভনীয় না। আমি একজন আদিবাসী মেয়ে বলে আমার কেক খাওয়াটা ওদের গায়ে লেগেছে। কিন্তু প্রধানমন্ত্রীর জন্মদিন যখন দিনের পর দিন পার্টি অফিসে পালন করা হয় তখন কিছু হয়না কারণ তিনি আদিবাসী নন বলে।'
বনমন্ত্রী আরও বলেন, ' এই বিজেপি নাকি আবার বাংলা দখলের স্বপ্ন দেখে। যাদের মধ্যে সামান্য রুচিবোধ টুকু নেই একটা মানুষকে সম্মান করার। একটা ছোটো কাপ কেক খাওয়াকে যারা বিতর্কের মধ্যে ফেলে তাদের বাংলা দখলের স্বপ্ন না দেখাই ভালো।'
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের