691aeff292a6f_siligurii
নভেম্বর ১৭, ২০২৫ রাত ০৮:৫৮ IST

পর্যটকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে শিলিগুড়ি , কেমন ছিল পুরনো পাহাড়ি এলাকা!

নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং -  উত্তরবঙ্গের ব্যস্ততম শহরগুলির মধ্যে হলো অন্যতম শিলিগুড়ি। পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম শহর সহ উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার এই শিলিগুড়ি। ঝাঁ চকচকে রাস্তাঘাট, শপিং মল, মাল্টিপ্লেক্স, পর্যটকদের ভিড় সব মিলিয়ে শিলিগুড়ি শহরের আদল এখন সম্পূর্ণ আলাদা। কিন্তু সময় থেকে একটু পিছিয়ে গেলে দেখা যাবে এক সম্পূর্ণ ভিন্ন ছবি। আজ থেকে ৪০-৪৫ বছর আগে কেমন ছিল শিলিগুড়ির চেহারা?

আগে শিলিগুড়ি ছিল শান্ত, নিরিবিলি ও ছোট শহর। হিলকার্ট রোড, সেভেন্থ মাইল, হাশমি চৌক, ব্যাগডোগরা শিলিগুড়ি রোড এই এলাকাগুলি বর্তমানে শিলিগুড়ির প্রাণকেন্দ্র তবে বেশ কয়েক বছর আগে এই জায়গাগুলোতেই জনসংখ্যা, দোকানপাট ছিল অনেক কম। আগে শিলিগুড়ির আবহাওয়াও ছিল অন্যরকম। গরমকালেও বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকতো শিলিগুড়িতে।

রেলওয়ে-পরিবহণের ছবিও ছিল অন্যরকম। নজরুল সরণি স্টেশন আজকের নিউ জলপাইগুড়ি স্টেশন এত বড় জংশন ছিল না। জলপাইগুড়ি, কোচবিহার আর পাহাড়মুখী ন্যারোগেজ ট্রেনের নিয়মিত যাতায়াতই ছিল সেই সময়ের পরিচিত ছন্দ। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও ছিল সীমিত সুযোগ। তখন হংকং মার্কেট সদ্য জনপ্রিয় হচ্ছে। সেই মার্কেটে বিদেশি রেডিও, ক্যাসেট প্লেয়ার, বা পোশাক পাওয়া যেত অল্পতেই। বিধান মার্কেট আর হিলকার্ট রোডই ছিল বড়ো কেনাকাটার ঠিকানা। আজকের মতো বড় শপিং মল বা মাল্টিপ্লেক্সের কোনো অস্তিত্বই ছিল না।

চারিদিকের প্রকৃতি আর পরিবেশও ছিল বেশ সুন্দর। চারদিকে ছিল প্রচুর বন-জঙ্গল, রিসোর্ট বা হোটেল সংখ্যা ছিল খুব কম। শহরের ভেতরে ছিল  অনেক ফাঁকা জায়গা, কৃষিজমি, চা বাগানের পাড়ে ছোট ছোট বসতি। সন্ধ্যের পর গোটা শহরের পরিবেশ একদম নিরিবিলি হয়ে যেত।

শিলিগুড়ির এক নাগরিক বাণী করঞ্জই জানিয়েছেন, "আগের শিলিগুড়ি ছিল অনেক সুন্দর। আমি এখানে প্রায় ৬৫ বছর ধরে আছি। তখন এতো ঝাঁ চকচকে শপিং মল, বাড়ি কিছুই ছিল না। আমরা সবাই কাঠের বাড়িতে থাকতাম। এখন যেমন শিলিগুড়িতে শীতের পরিমাণ খুব কমে গেছে আগে গরমকালে একটু বৃষ্টি হলেই মানুষ কাঁথা-কম্বল বের করে ফেলতো। এখন আর ওতো গাছপালা দেখতে পাওয়া যায় না। সব গাছ কেটে ফ্ল্যাট তৈরী হয়ে গেছে। আগেকার শিলিগুড়ির মানুষজন ছিল খুব সহজ ও সরল।"

আরও পড়ুন

ডুয়ার্সের বুকে ছোট্ট স্বর্গ ঝান্ডি , কম ভিড়ে উপভোগ করুন পাহাড়ের রূপ
আগস্ট ০২, ২০২৬

ভিড় এড়িয়ে প্রকৃতির কোলে শান্ত সময় কাটান

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

বর্ষায় প্রকৃতির অপার সৌন্দর্যের হাতছানি , উত্তরবঙ্গের লুকিয়ে থাকা পাহাড়ি রত্ন জৌবাড়ি
আগস্ট ০১, ২০২৬

নিরিবিলি পরিবেশে প্রকৃতির মাঝে কাটান কয়েকটি দিন

মুসৌরির পাশেই লুকিয়ে ল্যান্ডোর , শান্ত পাহাড়ে হারিয়ে যাওয়ার অনন্য এক ঠিকানা
জুলাই ৩১, ২০২৬

নিরিবিলি পাহাড়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য

গোয়ার বিখ্যাত সানবার্ন এবার মন্দারমণিতে , সমুদ্রের ধারে জমবে লং উইকএন্ড
জুলাই ৩০, ২০২৬

স্বাধীনতা দিবসের ছুটিতে মন্দারমণিতে বিনোদনের বিশেষ আয়োজন

অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি ! দেরির আড়ালে থাকতে পারে এই সমস্যাগুলি
জুলাই ২৮, ২০২৬

আবেদন করার পরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি

বরফের শৃঙ্গারে সেজে উঠল এক্তেশ্বর মন্দির , শ্রাবণে দর্শনার্থীদের ভিড়ে মুখর তীর্থক্ষেত্র
জুলাই ২৮, ২০২৬

প্রাচীন এক্তেশ্বর শিব মন্দিরে মহাদেব বরফ দিয়ে সাজানো

কুর্গে পাহাড়ের হাতছানি , সবুজ প্রকৃতির মাঝে খুঁজে নিন শান্তির ঠিকানা
জুলাই ২৭, ২০২৬

শান্ত পরিবেশের টানে বাড়ছে পর্যটকদের ভিড়

ডুয়ার্সের প্যারেনে সবুজের হাতছানি , নির্জন প্রকৃতির টানে বাড়ছে পর্যটকদের ভিড়
জুলাই ২৬, ২০২৬

ভিড় থেকে দূরে কয়েক দিন কাটানোর জন্য অনন্য জায়গা

মেঘের দেশে হারিয়ে যাওয়ার ঠিকানা বাগোরা , প্রকৃতির মাঝে মিলবে শান্তির ছোঁয়া
জুলাই ২৫, ২০২৬

নিরিবিলি পরিবেশে ভ্রমণপ্রেমীদের নতুন পছন্দ বাগোরা

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের