নিজস্ব প্রতিনিধি , আগরতলা - প্রভাবশালীদের ছত্রছায়ায় চলছে অবাধ বালি উত্তোলন।টিপি ছাড়াই ওভারলোড বালি বোঝাই ট্রাক যা দিন-রাত গ্রামের রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে।বালি মাফিয়াদের অবৈধ কারবারের মতো বিস্ফোরণ সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা।এই ঘটনার কারণে ছাত্র-ছাত্রী,কর্মজীবী মানুষেরা,অসুস্থ রোগীরা সকলের দৈনন্দিন যাতায়াত হয়ে পড়েছে ভয়াবহ কষ্টকর।পরিবেশ ও জনজীবন ধ্বংসের মুখে দাঁড়িয়ে থাকলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো দৃশ্যমান কোনও কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তোলেন সেখানকার স্থানীয় বাসিন্দারা ।
স্থানীয় সূত্রের খবর , কুমারঘাট সোনাইমুড়ির মনু নদী থেকে মেশিন লাগিয়ে নির্বিচারে বালি তুলছে একটি ক্ষমতাশালী চক্র।আর সেই চক্রকে আড়ালে থেকে আশ্রয় দিচ্ছে এলাকার প্রভাবশালী মহলরা।বহুদিন ধরে এই অবৈধ যান চলাচলের ফলে রাস্তাটি আজ প্রায় চলাচলের অযোগ্য। ছাত্র-ছাত্রী,কর্মজীবী মানুষেরা,স্থানীয় শিক্ষকরা,অসুস্থ রোগীরা সকলেই প্রতিদিন একই দুর্ভোগের শিকার।শুধু রাস্তাই নয় মেশিনে অতিরিক্ত বালি তোলার কারণে নদীর পাড় ভয়াবহভাবে ভেঙে পড়ছে।বাড়ি-ঘর, চাষের জমি,বসতভিটে সবকিছুই বিপদের মুখে।তাই ক্ষুব্ধ জনতা টিপি-বিহীন একটি গাড়ি আটকেও দিয়েছে।
গোটা বিষয় নিয়ে আগরতলা পুলিশ জানিয়েছেন, "এই অপরাধের সঙ্গে যুক্ত ৪ জন ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তাদের আহত অবস্থায় পাওয়া গেছে। তাই অপরাধীদের ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য।তাদের থেকে পাওয়া গেছে ২ টি বন্দুক যা এয়ারগানও হতে পারে।তবে তারা বন্দুক নিয়ে ঠিক কি কারণে এসেছিল তা এখনও অবধি জেরার মাধ্যমে জানা যায়নি।"
বলি খাদান সংলগ্ন স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, "প্রভাবশালীদের ছত্রছায়া ছাড়া এভাবে বালি মাফিয়া সিন্ডিকেটের বেপরোয়া দৌরাত্ম্য সম্ভব নয়।তবে জনতার শক্তি যদি একসঙ্গে দাঁড়ায়,তবে অবৈধতা যত বড়ই হোক,তা টিকে থাকতে পারে না।এখন অপেক্ষা মহকুমা শাসকের দপ্তর ও সংশ্লিষ্ট প্রশাসন কত দ্রুত এবং কতটা কঠোর পদক্ষেপ নেয়।আমাদের একটাই দাবি বালি মাফিয়ার দৌরাত্ম্য বন্ধ হোক, গ্রাম বাঁচুক, নদী বাঁচুক।"
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের