নিজস্ব প্রতিনিধি, দিল্লি – পশ্চিম এশিয়ার যুদ্ধ চার সপ্তাহ ধরে অব্যাহত। ইরান, আমেরিকা, ইজরায়েলের যুদ্ধে ক্ষতবিক্ষত গোটা বিশ্ব। যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে আটকে পড়েছেন বহু ভারতীয়। সেই সংখ্যাটা লক্ষাধিক। শুক্রবার এই বিষয়ে জানাল কেন্দ্র সরকার।
এদিন লোকসভায় কেন্দ্রকে তুলেছেন তৃণমূল সাংসদ মালা রায় প্রশ্ন তোলেন, কতজন যুদ্ধবিধ্বস্ত দেশগুলি থেকে ফিরেছেন, কতজন আটকে রয়েছেন? এবার সেই সংখ্যা জানান বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। তিনি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে বসবাস করেন প্রায় ১ কোটি ভারতীয়। ইরান, বাহরিন, সংযুক্ত আরব আমিরশাহিতে লক্ষাধিক ভারতীয় আটকে রয়েছেন।
গত ২১ মার্চ প্রধানমন্ত্রী বলেন, “যুদ্ধ শুরু হওয়ার পরে থেকে ৩ লক্ষ ৭৫ হাজারেরও বেশি ভারতীয় নিরাপদে দেশে ফিরেছেন। ইরান থেকে এখনও পর্যন্ত প্রায় ১,০০০ ভারতীয় নিরাপদে ফিরেছেন, যার মধ্যে ৭০০-র বেশি মেডিক্যাল ছাত্র। পরিস্থিতির কথা মাথায় রেখে গাল্ফ কান্ট্রিতে স্কুলে সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করা হয়েছে এবং পড়াশোনা যাতে ব্যাহত না হয়, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।“
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল এবং আমেরিকার যৌথ হামলায় নিজের দফতরেই মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। হামলায় প্রাণ হারিয়েছেন খামেনেইয়ের মেয়ে, জামাই, নাতি-নাতনি, ধর্মগুরুর পুত্রবধূ। এরপর থেকেই আমেরিকার মিত্র দেশগুলিতে বেপরোয়া আক্রমণ চালায় ইরান। প্রত্যাঘাত করছে আমেরিকা-ইজরায়েলও। কুয়েত, বাহরিন, ওমান, জর্ডন, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, সিরিয়া, তুরস্কে মুহুর্মুহু মিসাইল ও ড্রোন হামলা চালানো হচ্ছে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের