নিজস্ব প্রতিনিধি , মুম্বই - শিল্পজগতে বিরাট নক্ষত্রপতন। প্রয়াত বিশিষ্ট শিল্পপতি তথা রেমন্ডের প্রাক্তন চেয়ারম্যান বিজয়পত সিংহানিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। একসময় আম্বানি আদানিদের থেকেও বেশি ধনী ছিলেন তিনি।
সূত্রের খবর , বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। চিকিৎসা চলছিল তাঁর। খাওয়া দাওয়া বেঁধে দেওয়া হয়েছিল। তাঁর মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন ছেলে গৌতম সিংহানিয়া। রবিবার দুপুরে শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর। ব্যবসার পাশাপাশি নামী পাইলটও ছিলেন বিজয়পত। আকাশপথে একাধিক রেকর্ডেরও মালিক তিনি। ২০০৬ সালে তাঁকে পদ্মশ্রী দেওয়া হয়। বিজয়পতের প্রয়াণে শোকস্তব্ধ ব্যবসায়িক মহলের খ্যাতনামা কর্তারা।
১৯৪৪ সালে ইডি সাসুন অ্যান্ড কোম্পানির হাত থেকে রেমন্ড কিনেছিলেন বিজয়পতের বাবা এলকে সিংহানিয়া। সেই সম্পত্তি একসময় দখল করার চেষ্টা করেন তাঁর কাকা গোপাল কৃষ্ণ সিংহানিয়া। বহু আইনি জটিলতা কাটিয়ে ১৯৮০ সালে রেমন্ড গোষ্ঠীর চেয়ারম্যান পদে বসেন বিজয়পত। ১৯৮০ থেকে ২০০০ সাল অবধি রেমন্ড চলত শুধুই তাঁর ইশারায়। শুধুমাত্র কাপড় প্রস্তুতকারক থেকে তিনি ব্যবসাকে কৃত্রিম কাপড়, ডেনিম, ইস্পাত, ফাইলসহ সিমেন্ট উৎপাদনকারীতে পরিণত করেছিলেন।
এরপর ২০০০ সালে ছেলেকে সব সম্পত্তি লিখে দায়ভার দেওয়ার পর থেকেই জীবন বদলে যায় বিজয়পতের। ছেলের সঙ্গে বিবাদ শুরু হয় তাঁর। একসময় মুম্বইয়ে একটি ভাড়া বাড়িতে আশ্রয় নিতে হয়। একসময় অতিষ্ট হয়ে ছেলের বিরুদ্ধে মামলা ঠুকে দেন। ২০১৫ থেকে ২০২৪ প্রায় ৯ বছর ছেলের সঙ্গে আইনি লড়াই চলে। যদিও ২০২৪ সালে সবটা মিটে যাওয়ার পর ছেলের সঙ্গেই থাকতেন। এমনকি ছেলের সামনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাবার মৃত্যুতে ভীষণই ভেঙে পড়েছেন গৌতম। তাঁকে শেষশ্রদ্ধা জানাতে এসেছেন শিল্পপতিরা।
উন্নয়ন ও সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর
১৫ বছরের কম বয়সিরাই বেশি আক্রান্ত, টিকা না থাকায় বাড়ছে উদ্বেগ
ডিউটিতে থাকতেই মর্মান্তিক কাণ্ড, মূল কারণ অধরা, তবে তদন্ত শুরু করেছে পুলিশ
রচনার করা মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে
প্রশান্ত কিশোরের উত্থানে অস্বস্তি গেরুয়া শিবিরে, দাতিয়ায় কংগ্রেসের দাপট
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের