নিজস্ব প্রতিনিধি , আগরতলা - নেশামুক্ত অভিযান বজায় রেখে ফের বড়সড় সাফল্য পেল ধলাই জেলার আমবাসা থানার পুলিশ। শনিবার আমবাসার বেতবাগান স্থিত নাকা পয়েন্টে অভিযান চালিয়ে একটি পণ্যবাহী গাড়ি থেকে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে এটি আমবাসা পুলিশের তৃতীয় বড় সাফল্য, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রের খবর , শনিবার TR-01-AP-1631 নম্বরের একটি মালবাহী গাড়িতে করে নেশা সামগ্রী পাচার করা হচ্ছে বলে খবর পায় পুলিশ। আমবাসা থানার সেকেন্ড ওসি জয় থাপার নেতৃত্বে একটি দল বেতবাগান নাকা পয়েন্টে ওত পেতে থাকে। সন্দেহভাজন গাড়িটি নাকা পয়েন্টে পৌঁছালে পুলিশ সেটিকে আটক করে। তল্লাশি শুরু করার মুহূর্তেই পুলিশের চোখে ধুলো দিয়ে কৌশলে পালিয়ে যায় গাড়ির চালক। এরপর গাড়িটির ভেতর থেকে সুচারুভাবে লুকানো ৭৯টি প্যাকেটে মোট গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। এক সপ্তাহের মধ্যে পরপর তিনটি সফল অভিযানে আমবাসা থানার পুলিশের ভূমিকায় খুশি স্থানীয় বাসিন্দারা।

আমবাসা থানার সেকেন্ড ওসি জয় থাপা জানান, "আমাদের কাছে আগে থেকেই খবর ছিল যে এই নির্দিষ্ট গাড়িটিতে করে নেশা সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে। সেই মোতাবেক আমরা নাকা পয়েন্টে তল্লাশি চালাই এবং ৭৯ প্যাকেট গাঁজা উদ্ধার করি । তবে তল্লাশির সময় সুযোগ বুঝে চালক পালিয়ে যেতে সক্ষম হয়। আমরা গাড়িটি বাজেয়াপ্ত করেছি এবং পলাতক চালককে আটক করতে জোরদার তদন্ত শুরু হয়েছে।"
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের