নিউজ ডেস্ক - ওমান উপকূলে ভারতীয় নাবিকদের প্রাণহানির ঘটনায় কূটনৈতিক উত্তেজনা আরও বাড়াল আমেরিকা। ঘটনাকে কেন্দ্র করে ভারতের উদ্বেগ প্রকাশের পর বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। সেই আলোচনাতেই হরমুজ় প্রণালীতে মার্কিন নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ওয়াশিংটনের অবস্থান স্পষ্ট করে দেন তিনি।
সম্প্রতি ওমান উপসাগরে বাণিজ্যতরীতে হামলা হয়। তাতে ৩ ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই ঘটনার পরই নয়াদিল্লির তরফে উদ্বেগ প্রকাশ করা হয়। শনিবার বিষয়টি নিয়ে ফোনে কথা বলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। সূত্রের খবর, আলোচনার সময় হামলার ঘটনার কড়া নিন্দা করেন জয়শঙ্কর। পাশাপাশি আন্তর্জাতিক জলপথে নিরাপত্তা বজায় রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। ফোনালাপের পর নিজের এক্স হ্যান্ডেলে বিষয়টি নিয়ে পোস্ট করেন ভারতের বিদেশমন্ত্রী। তবে তার কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়।
সেই বিবৃতিতে বলা হয়েছে, 'বিদেশ সচিব মার্কো রুবিও শনিবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন। দুই নেতা হরমুজ় প্রণালীর সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। রুবিও স্পষ্ট জানিয়েছেন, ওই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যেই মার্কিন বাহিনী বিশেষ ব্যবস্থা কার্যকর করেছে। সেই কারণেই সেখানে চলাচলকারী সমস্ত বাণিজ্যিক জাহাজকে নির্ধারিত নির্দেশিকা মেনে চলতে হবে। তিনি আরও জানিয়েছেন, হরমুজ় প্রণালীতে জারি থাকা অবরোধ বা বিধিনিষেধ লঙ্ঘনের কোনও ঘটনাই আমেরিকা মেনে নেবে না'।
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
আরও ৫ বছর চলবে যোজনা, আর্থিক সহায়তায় বড় বরাদ্দ মোদি সরকারের
প্রয়াত মাকে অপমানের অভিযোগ, ভিডিও বার্তায় ছাত্র-যুবদের উদ্দেশে প্রধানমন্ত্রীর শান্তির বার্ত
যন্তর মন্তরের ঘটনার পর ভিডিও বার্তা, নিজেকে ১৫ বছরের দাবি করলেও এফআইআরে বয়স ২৫
দিল্লির পড়ুয়া আন্দোলন ঘিরে শুরু হওয়া বিতর্কে, লোকসভায় বিস্ফোরক মন্তব্য বারামুলার সাংসদ ইঞ্জিনিয়র রশিদের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের