নিজস্ব প্রতিনিধি , দিল্লি - রুশ তেল আমদানি ইস্যুতে মার্কিন প্রশাসনের দ্বিচারিতাকে তীব্র ভাষায় তুলোধনা করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। ফিনল্যান্ডের একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে তিনি আমেরিকার অন-অফ নিষেধাজ্ঞা নীতির কড়া সমালোচনা করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালিপনাও আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেছেন তিনি। ওয়াশিংটনের এই অবস্থানের বিরুদ্ধে ভারতের দৃঢ় কূটনৈতিক বার্তা এখন বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিমের একাধিক দেশ রুশ তেল আমদানি বন্ধ করে দেয়। সেই সময় বিশ্ববাজারে তেলের দাম ও সরবরাহ নিয়ে ব্যাপক অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে কম দামে রুশ তেল কিনতে শুরু করে ভারত। ধীরে ধীরে ভারতের রুশ তেল আমদানির পরিমাণও অনেক বেড়ে যায়। তবে শুরু থেকেই বিষয়টি ভালোভাবে নেয়নি আমেরিকা। কিন্তু দিল্লির অবস্থান ছিল স্পষ্ট। তারা স্পষ্ট জানায়, জাতীয় স্বার্থকে সামনে রেখেই ভারত নিজের বাণিজ্যিক সিদ্ধান্ত নেবে।
কিন্তু পরিস্থিতি বদলাতে শুরু করে ট্রাম্প ফের মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর। গত বছর আগস্ট মাসে রুশ তেল কেনার 'অপরাধে' ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক চাপায় ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের দাবি ছিল, রুশ তেল বিক্রির অর্থ ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে মস্কো। সেই কারণেই ভারতকে রুশ তেল কেনা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ শুরু হলে বিশ্ব তেলের বাজারে বড়সড় সংকট দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে তখন আমেরিকা নিজেদের অবস্থান বদলায়। ভারতকে আবার রুশ তেল কেনার অনুমতিও দেওয়া হয়।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জয়শংকর স্পষ্ট জানান, ওয়াশিংটনের এই অবস্থানের মধ্যে কোনও নির্দিষ্ট নীতি বা আদর্শ নেই। তাই ভারত নিজের প্রয়োজন অনুযায়ী রুশ তেল কিনলে তাকে রাশিয়ার প্রতি পক্ষপাতিত্ব বলা যায় না। তিনি ইঙ্গিত দেন, আন্তর্জাতিক রাজনীতিতে অনেক সময় নীতির চেয়ে স্বার্থই বেশি গুরুত্ব পায়।
এই প্রসঙ্গে এস জয়শংকর বলেন, 'এক সময় রুশ তেল কেনার জন্য আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। পরে আবার সেই অবস্থান থেকেই সরে আসা হয়েছে। ফলে এই বিষয়টিকে নৈতিকতার প্রশ্ন হিসেবে দেখার কোনও কারণ নেই। বাস্তবে সিদ্ধান্তগুলি নির্ভর করে কার কী প্রয়োজন ও কোন পরিস্থিতিতে কী সুবিধা মিলছে তার উপর। যখন আমেরিকার দরকার হয়, তখন এক ধরনের বার্তা দেওয়া হয়। আবার পরিস্থিতি বদলালে সম্পূর্ণ ভিন্ন অবস্থান নেওয়া হয়'।
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা