নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ৯ মে রবীন্দ্রজয়ন্তীর দিন বিগ্রেডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীসহ বিজেপির অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা।

বিজেপির এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিপাড়ার একাধিক প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীরা। প্রসেনজিৎ থেকে শুরু করে যীশু সেনগুপ্ত, মমতা শংকর, ঋষি কৌশিক, কৌশিক রায়, অনুষ্কা চক্রবর্তী, কৌশিক চক্রবর্তী, অনুভব কাঞ্জিলাল, পায়েল সরকার সহ একাধিক অভিনেতা-অভিনেত্রীরা।

তবে শপথ গ্রহণ অনুষ্ঠানে জিৎতের উপস্থিতি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। জিৎ সবসময় নিজেকে রাজনৈতিক জগত থেকে সরিয়ে রেখেছেন সেই নায়ক বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকা নিয়ে জিৎতের রাজনৈতিক মতাদর্শ নিয়ে আলোচনা শুরু হয়েছে। তাহলে কী তিনি এতদিন বিজেপি করতেন? পরবর্তীতে কী তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন? এমন বহু প্রশ্ন উঠে আসছে জিৎকে নিয়ে।

জিৎ-এই প্রসঙ্গে জানান আমি ২০১১ সালের মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানেও যোগ দিয়েছিলাম। বিজেপি শপথ গ্রহণ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সেই সম্মান রক্ষার্থে সেখানে হাজির হয়েছি। আমার সাথে কোন রাজনৈতিক দলের রং লাগাবেন না। আমি ব্যক্তিগতভাবে কোন দলের সঙ্গে যুক্ত নেই।
কঠিন একটি সপ্তাহ পার করার পর তাকে উৎসাহ দিতে শোতে হাজির হন তার ভাই সলমন খান
বর্তমানে বলিউডে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন অভিনেত্রী সানি লিওনি
মহাকালেশ্বর মন্দির সহ হরসিদ্ধি মাতার মন্দিরে পুজো দেওয়ার ছবি পোস্ট হতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়
মোনালি বলেন, ক্যামেরার সামনে এসে কথা বলতে গেলেই তার ভিতরে জমে থাকা রাগ, হতাশা সহ অস্বস্তির কথা বেরিয়ে আসছিল
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত কার্টুন সংবলিত পোস্টার হাতে দেখা যাওয়ার বিতর্কের পর ফের আলোচনায় অভিনেত্রী শ্রীলেখা মিত্র
বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকরের একটি সোশ্যাল মিডিয়া ভিডিওকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের