6a6deb61e4d17_7ee34073-e313-488f-a522-cb87e06bf566
আগস্ট ০১, ২০২৬ বিকাল ০৬:৩১ IST

ক্রাশকে সামনে পেয়েও সেলফি মিস! সাই পল্লবীর জন্য আবেগে ভাসলেন আরাত্রিকা

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রিয় তারকাকে সামনে থেকে দেখা অনেকের কাছেই স্বপ্নের মতো। আর সেই তারকা যদি হন অভিনেত্রী সাই পল্লবী, তাহলে আবেগ সামলে রাখা আরও কঠিন। সম্প্রতি ঠিক এমনই এক অভিজ্ঞতার মুখোমুখি হন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি। কলকাতায় পরিচালক মণি রত্নমের নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন সাই পল্লবী। সেই শুটিং সেটেই তার সঙ্গে দেখা করার সুযোগ পান আরাত্রিকা।

সাই পল্লবীর সঙ্গে কথা বলার সুযোগ পেলেও তার সঙ্গে একটি ছবিও তুলতে পারেননি আরাত্রিকা। পরে সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টে তিনি জানান, এত কাছে পেয়েও ছবি না তুলতে পারার আক্ষেপ এখনও তাকে কষ্ট দেয়। তবে এই সিদ্ধান্ত তিনি ইচ্ছা করেই নিয়েছিলেন। কারণ একজন অভিনেত্রী হিসেবে তিনি জানেন, শুটিং চলাকালীন কোনো শিল্পীকে বিরক্ত করা ঠিক নয়।

যদিও ছবি তোলা হয়নি, তবুও সাই পল্লবীর কাছ থেকে পেয়েছেন ভালোবাসার বিশেষ স্মৃতি। আরাত্রিকার কথায়, কথা বলার সময় সাই তাকে একটি ফ্লাইং কিস দেন, হাত দিয়ে একটি হার্টের ইশারা করেন। সেই ছোট্ট মুহূর্তই তার কাছে হয়ে উঠেছে জীবনের অন্যতম মূল্যবান স্মৃতি। এমনকি নিজের সঙ্গে সাই পল্লবীর উচ্চতা প্রায় একই দেখে তিনি আরও খুশি হয়ে ওঠেন।

তবে সেই আনন্দের মাঝেও ছবি না তুলতে পারার আফসোস কাটেনি। আরাত্রিকা জানান, সাই পল্লবীর মেকআপ ভ্যানের পাশে দাঁড়িয়ে তিনি অনেকক্ষণ কেঁদেছিলেন। নিজের পোস্টের শেষে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে কোনো একদিন আবার সাই পল্লবীর সঙ্গে দেখা হবে। তখন তিনি নিজেই জানাবেন, একটিমাত্র ছবির জন্য সেদিন কতটা আবেগে ভেসে গিয়েছিলেন।

আরও পড়ুন

প্রেম বয়স মানে না, শুধু বাড়ায় বুকের ধুকপুক! অপরাজিতার পোস্টে মুগ্ধ নেটপাড়া
আগস্ট ০১, ২০২৬

সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।

ফরাহকে উঁচু গলায় জবাব রামের! ভাইরাল ভিডিয়ো ঘিরে দর্শকদের ক্ষোভ
আগস্ট ০১, ২০২৬

রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান

ঘরের মেয়েকে ঠিক ভাবে শাসন করুন , কিশোরীকে নিয়ে বিতর্কিত পোস্ট কঙ্গনার
আগস্ট ০১, ২০২৬

তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন

স্বামীর আচরণে বিতর্ক, প্রকাশ্যে ক্ষমা চাইলেন গৌতমী! শ্রেয়ার জবাবে চমক
জুলাই ৩১, ২০২৬

 রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে

রামায়ণ নাকি টেলি সিরিয়াল, লারা দত্তের লুক ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোল !
জুলাই ৩১, ২০২৬

নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে

মোদি বিষ্ণুর অবতার , পা ধুয়ে জল পান করতে চান সুদেশ বেরি
জুলাই ৩১, ২০২৬

বিস্ফোরক মন্তব্যে তোলপাড়

রাজনীতিই কি ভাঙবে বাবা-ছেলের সম্পর্ক , চমকে দিল উইঙ্কল-টুইঙ্কলের টিজার
জুলাই ৩১, ২০২৬

টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে 

সলমনের পর বন্যা বিধ্বস্ত অসমের পাশে কার্তিক , বন্যাত্রাণে দিলেন ১ কোটি টাকা
জুলাই ৩১, ২০২৬

কঠিন সময়ে অসমবাসীর পাশে কার্তিক

দাদাগিরির মঞ্চে দেবকে কঠিন প্রশ্ন রূপঙ্করের, উত্তরে মন জিতে নিলেন অভিনেতা
জুলাই ৩১, ২০২৬

'দাদাগিরি'র নতুন সিজনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় দায়িত্ব সামলাচ্ছেন দেব

আমার হাত-পা কাঁপতে শুরু করে, শুটিং সেটের ভয়ংকর অভিজ্ঞতা শোনালেন কাজল!
জুলাই ৩১, ২০২৬

কাজল জানান, ওই মুহূর্তে তিনি এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে তার হাত-পা কাপতে শুরু করে

হৃতিকের সঙ্গে তুলনা, সৌরভকে আরশোলা বলেই পাল্টা খোঁচা দেবশ্রীর
জুলাই ৩০, ২০২৬

সৌরভ দাবি করেছিলেন, তার বন্ধুরা নাকি তাকে বলিউড অভিনেতা হৃতিক রোশনের সঙ্গে তুলনা করেন

একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক! শ্বেতাকে নিয়ে বিস্ফোরক দাবি প্রাক্তন স্বামী রাজার
জুলাই ৩০, ২০২৬

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারির ব্যক্তিগত জীবন আবারও শিরোনামে

পরিবারের শোক নিজেও হাসপাতালে! কঠিন লড়াইয়ের গল্প শোনালেন সোহম
জুলাই ৩০, ২০২৬

অভিনেতা সোহম মজুমদার গত কয়েক মাস ধরে ব্যক্তিগত জীবনের এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন

ধর্ষণ প্রেমী, মন্তব্যে বিস্ফোরক শ্রীলেখা! মোদি-পোস্টার বিতর্কে ফের সরব অভিনেত্রী
জুলাই ৩০, ২০২৬

শ্রীলেখার মতে, একটি ভুলকে কেন্দ্র করে যে মাত্রায় ব্যক্তিগত আক্রমণ চলছে, তা অত্যন্ত উদ্বেগজনক

শ্রীলেখাদির ছবি নিয়ে কেউ করলে ভালো লাগবে, বিতর্কে বিস্ফোরক কনীনিকা !
জুলাই ৩০, ২০২৬

সেই মিছিলে তার হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত কার্টুন সহ একটি পোস্টার দেখা যায়

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের