নিজস্ব প্রতিনিধি, দিল্লি – সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাইকে জুতো ছুঁড়ে মারেন আইনজীবী রাকেশ কিশোর। এর জেরে অভিযুক্ত আইনজীবীকে সাসপেন্ড করেছে বার কাউন্সিল। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এই প্রথমবার এই ঘটনায় মুখ খুললেন বিআর গাভাই। তিনি বলেন, “আমি হতবাক।“
প্রধান বিচারপতি বিআর গাভাই বলেন, “আমি এবং আমার সম্মানীয় সহকর্মী, সোমবার যা ঘটেছে তাতে স্তম্ভিত। তবে পুরো বিষয়টাই আমাদের কাছে বিস্মৃত অধ্যায়।“ এই ঘটনার তীব্র নিন্দা করে তুষার মেহেতা বলেন, “প্রধান বিচারপতির আসনের আলাদা সম্মান আছে। এই ধরণের ঘটনা ক্ষমার অযোগ্য।“
উল্লেখ্য, সোমবার সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন প্রধান বিচারপতি বিআর গাভাইকে জুতো ছুঁড়ে মারেন আইনজীবী রাকেশ কিশোর। আইনজীবী চিৎকারে বলেন, “সনাতন ধর্মের অপমান সহ্য করা হবে না ভারতে।“ পাল্টা কড়া প্রতিক্রিয়া দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তিনি বলেন, “এই ধরণের ঘটনা আমাকে প্রভাবিত করে না।“
সম্প্রতি খাজুরাহের জাভেরি মন্দিরে ৭ ফুটের এক বিষ্ণুমূর্তি পুনঃপ্রতিষ্ঠার দাবিতে মামলা করেন রাকেশ দেশাই নামের ব্যক্তি। তাঁর দাবি, মন্দির কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি। বিষয়টি নজরে আনা হয়েছে অর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ারও। তাই মন্দিরে মূর্তি প্রতিষ্ঠার বিষয়ে হস্তক্ষেপ করুক আদালত।
মামলাকারী রাকেশ দেশাইকে তীব্র ভর্ৎসনা করে প্রধান বিচারপতি বি আর গাভাই বলেন, “এটা স্পষ্ট প্রচারের লোভে করা মামলা। বিষয়টি ASI-এর অধীনে। তাছাড়া আপনি তো বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। যান গিয়ে বিষ্ণুকেই বলুন, এ বিষয়ে যদি তিনি কিছু করতে পারেন। যান যান প্রার্থনা করুন।“ এমনকি মামলা খারিজ করে দেন তিনি। তাঁর এই মন্তব্যের পর শুরু হয় চরম বিতর্ক।
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...