নিজস্ব প্রতিনিধি , আগরতলা - নানান দাবি পূরণের উদ্দেশ্যে জাতীয় সড়ক অবরোধে নামল আত্মসমর্পণকারী বৈরী সংগঠনের সদস্যরা। সোমবার বড়মুড়া হাতাইকতর পাহাড় এলাকায় অসম-আগরতলা জাতীয় সড়ক অবরোধের জেরে উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, প্রশাসনের আধিকারিকরা। অবরোধকারীদের সঙ্গে দফায় দফায় আলোচনায় বসেন তাঁরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রিপুরা গেরিলা রিটার্নিজ ডিমান্ড কমিটি (TGRDC)-র ব্যানারে এদিন সকালে এই কর্মসূচির আয়োজন করা হয়। তাঁদের দাবির তালিকায় ছিল ২৩ কোটি টাকার ব্রড রিহ্যাবিলিটেশন প্যাকেজ চালু করা, বিআরপি (BRP) স্কিম দ্রুত রূপায়ণ, মুখ্যমন্ত্রী সম্বলিত মিশনের আওতায় পূর্বে অনুমোদিত অর্থ বরাদ্দ অপরিবর্তিত রেখে প্রকল্পগুলি বাস্তবায়ন, আত্মসমর্পণকারী সদস্যদের বিরুদ্ধে থাকা মামলাগুলি প্রত্যাহারের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফেরানোর ব্যবস্থা।

এই অবস্থানের ফলে সড়কের দুই প্রান্তেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক-সহ জরুরি পরিষেবার গাড়িও আটকে পড়ে দীর্ঘক্ষণ। বিশেষ সমস্যার সম্মুখীন হন কর্মস্থলগামী মানুষ, পরীক্ষার্থী, অসুস্থ রোগী নিয়ে যাতায়াতকারী পরিবারগুলি। কয়েক ঘণ্টা ধরে অচলাবস্থার সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।
আন্দোলনকারী এক ব্যক্তি জানান, 'প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে আমাদের দাবিগুলি যথাযথভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে। নিয়ম মেনেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে আমাদের দাবি পূরণে নির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আগামী দিনেও এই কর্মসূচি চালিয়ে যাব আমরা'।
এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দাদের একাংশ জানান, 'পুনর্বাসন সংক্রান্ত দাবি যুক্তি সঙ্গত হলেও জাতীয় সড়ক অবরোধের ফলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রশাসনের কাছে তাঁদের আবেদন, আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার স্থায়ী সমাধান করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে'।
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা