নিজস্ব প্রতিনিধি, কেরল - প্রতিনিয়ত আরএসএস শাখায় ধর্ষণ, যৌন নিগ্রহ। মানসিকভাবে অসুস্থ হয়ে আত্মহত্যার পথ বেছে নেন কেরলের তথ্যপ্রযুক্তি কর্মী। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে। এই নিয়ে আরএসএস-কে তোপ দেগেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।
এক্স হ্যান্ডেলে প্রিয়াঙ্কা লিখেছেন, “পুরুষদের ধর্ষণের বিষয়টি নিয়ে সকলেই চুপ করে থাকে। এই নীরবতা ভাঙা দরকার। এই ঘটনা যদি সত্যি হয় তাহলে আরএসএসের বিভিন্ন সংগঠনে থাকা লক্ষ লক্ষ শিশুর ভবিষ্যৎ বিপন্ন। তাই আরএসএস নেতৃত্বকে এই ঘটনায় অবিলম্বে পদক্ষেপ করতে হবে, নিজেদের নির্দোষ প্রমাণ করতে হবে। যাবতীয় তদন্তে সহযোগিতা করতে হবে আরএসএসকে।“
উল্লেখ্য, আত্মঘাতী যুবকের নাম আনন্দু আজি। বয়স ২৬। কেরলের তথ্যপ্রযুক্তি কর্মী। কেরলের কোট্টায়ামের থামাপালাক্কাড়ের বাসিন্দা। সূত্রের খবর, বৃহস্পতিবার তিরুঅনন্তপুরমের একটি লজ থেকে তাঁর দেহ উদ্ধার হয়। সেই ঘটনার তদন্তে নেমে আনন্দু আজির ইনস্টাগ্রামে একটি পোস্ট নজরে আসে তদন্তকারীদের। যেখানে তাঁর মৃত্যুর জন্য আরএসএসকে দায়ী করেছেন তিনি।
ইনস্টাগ্রাম পোস্টে আনন্দু আজির অভিযোগ, ছোটবেলায় তাঁকে আরএসএস শাখায় ভর্তি করেন তাঁর বাবা। সেখানে মাত্র ৩-৪ বছর বয়স থেকে এক ব্যক্তি লাগাতার ধর্ষণ করে তাঁকে। এমনকি নিয়মিত যৌন নির্যাতন করত সংঘের অন্য স্বয়ংসেবকরাও। শুধুমাত্র তাঁকেই নয়, অন্য শিশুদেরও যৌন নির্যাতন করা হত। এরজন্য মানসিক ভাবে ভেঙে পড়ে। এমনকি ওষুধও খেতে হত তাঁকে। সেই ট্রমা থেকে বেরোতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন তিনি। এরপরই ডিওয়াইএফআইয়ের তরফ থেকে এফআইআর দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের