নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR প্রক্রিয়া ঘিরে ভোটার তালিকা রক্ষার লড়াই আরও সংগঠিত করতে এবার তৃণমূলের বুথ স্তরের নেতাদের সঙ্গে সরাসরি বৈঠকে বসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই রবিবার তৃণমূলের BLA-2 দের নিয়ে ভার্চুয়াল বৈঠক করে অভিষেক। বৈঠকে আগামী দেড় মাস ভোটার তালিকা পাহারার স্পষ্ট রূপরেখা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
রবিবার তৃণমূলের প্রায় ৩০ থেকে ৩২ হাজার BLA-2 দের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠক থেকে স্পষ্ট নির্দেশ দেন—আগামী দেড় মাস বুথ লেভেল অফিসারদের কার্যত ‘ম্যান মার্কিং’ করতে হবে। তার কথায়, 'এদের ষড়যন্ত্র আরও গভীর। আরও দেড় মাস BLO-দের ছায়াসঙ্গী থাকতে হবে। বাড়ি বাড়ি গিয়ে যেসব নাম বাদ দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখতে হবে।'
SIR শুনানি চলাকালীন ভোটার রক্ষা শিবির আরও ছসপ্তাহ সক্রিয় রাখার নির্দেশও দেন অভিষেক। তিনি বলেন, 'রোজ ১০ থেকে ১৫ হাজার মানুষকে শুনানির জন্য ডাকা হচ্ছে। মানুষ ধৈর্য হারিয়ে ফিরে গেলে নাম বাদ দেওয়া সহজ হয়ে যায়। তাই শুনানিতে যারা যাচ্ছেন, তাদের জন্য ক্যাম্প করতে হবে।' শুনানি প্রক্রিয়ায় BLA-2 দের সক্রিয় উপস্থিতি বাধ্যতামূলক বলেও নির্দেশ দেন তিনি।
বৈঠকে বিজেপি ও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি, 'বিজেপির রোহিঙ্গা ও বাংলাদেশি প্রচার কার্যত চুপসে দিয়েছে কমিশন। সবচেয়ে কম নাম বাদ পড়েছে পশ্চিমবঙ্গের কৃতিত্ব BLA-2 দের।' তিনি আরও জানান, তার দফতর সরাসরি ৩০-৩২ হাজার BLA-2 দের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে।
রাজ্য কমিটিতে নতুন মুখ রানা
আগামী ৩০ শে জুন অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে
সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামের ইঙ্গিত শুভেন্দুর
বিধানসভায় নিজের ভাষণ থামিয়ে কুণাল ঘোষকে বক্তব্য পেশ করতে দেন শুভেন্দু
জেল না সোজা ডিপোর্ট করার হুঁশিয়ারি শুভেন্দুর
রাজ্য পুলিশের ডিজিকে ফোন করেন শুভেন্দু
শুধু আর জি কর নয়, রামপুরহাট, হাঁসখালি প্রসঙ্গও তোলেন মুখ্যমন্ত্রী
মমতার সময়ের প্রসঙ্গ তুলে বিধানসভায় পাল্টা খোঁচা শুভেন্দুর
শহরের একাধিক জায়গায় গাছ ভেঙে পড়েছে
ফিরহাদের জায়গায় মদন মিত্রকে মুখ্য সচেতক হিসেবে চায় মমতা
ঋতব্রত শিবিরে যোগদানের শাস্তি অরূপ - ফিরহাদের
পরে মাঠে নেমে শঙ্কর ঘোষ পরিস্থিতি ঠিক করে
তিন পাতার চিঠিতে একাধিক বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
মমতার পাঠানো তালিকায় চেয়ারপার্সন হিসেবে নিজের নাম দিয়েছেন
মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই বিজেপির সদস্যপদ ছেড়েছিলেন অভিনেতা ও কৌতুকশিল্পী শেখর সুমন।
ভারতের বিরুদ্ধে জলকে ‘জাতীয় নিরাপত্তার প্রশ্ন’ বলে দাবি ইসলামাবাদের
চাকরিপদে ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে
১লা অক্টোবর থেকে বাড়তি ডিএ পেতে চলেছে সরকারি কর্মীরা
১২ বছরের মামার কীর্তিতে স্তম্ভিত পুলিশ
শহরের গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল