নিজস্ব প্রতিনিধি, যোধপুর - নাবালিকা ধর্ষণ মামলায় বড় আইনি ধাক্কা খেলেন স্বঘোষিত ধর্মগুরু আশারাম বাপু। রাজস্থান হাইকোর্ট তাঁর যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখার পর বৃহস্পতিবার সন্ধ্যায় যোধপুর সেন্ট্রাল জেলে আত্মসমর্পণ করেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে ফের চর্চায় উঠে এসেছে বিতর্কিত এই ধর্মগুরুর নাম।
২০১৩ সালে রাজস্থানের একটি আশ্রমে ১৬ বছরের এক নাবালিকার উপর যৌন হেনস্থার অভিযোগ ওঠে আশারামের বিরুদ্ধে। সেই ঘটনার পর আগস্ট মাসে মধ্যপ্রদেশের ইন্দোর এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ। দীর্ঘ আইনি প্রক্রিয়ার শেষে ২০১৮ সালে পকসো আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাবাসের রায় দেয়। পরে ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন ধর্মগুরু।
শারীরিক সমস্যার কথা উল্লেখ করে অন্তর্বর্তী মুক্তিও পেয়েছিলেন তিনি। গত অক্টোবর থেকে জামিনে থাকা আশারামের ছাড়পত্রের মেয়াদ আগামী ৭ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছিল। কিন্তু বুধবার যোধপুর বেঞ্চ তাঁর আবেদন খারিজ করে দ্রুত সংশোধনাগারে ফেরার নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনেই বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগারে পৌঁছান ৮৫ বছরের এই ধর্মপ্রচারক।
এদিকে সংশোধনাগারে ফেরার সময় অনুগামীদের মধ্যেও আবেগঘন পরিবেশ তৈরি হয়। পথে গাড়ির ভিতর থেকেই সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান আশারাম। ঘনিষ্ঠ মহলের একাংশের বক্তব্য, ‘তিনি নিরপরাধ, আইনি লড়াই এখনও চলবে।’
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের