নিজস্ব প্রতিনিধি, ওড়িশা – বিনা যুদ্ধে বড়সড় সাফল্য। আত্মসমর্পণ করলেন ৯ জন মাওবাদী। তাঁদের মোট মাথার দাম ছিল ৪৭ লক্ষ। এরপরই নবরংপুর জেলাকে ‘মাওবাদী মুক্ত’ বলে ঘোষণা করল ওড়িশা সরকার। ২০২৬ সালের মার্চের মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই পথে আরও একধাপ এগোল ভারত।
পুলিশ সূত্রে খবর, ওড়িশার ৩০ টি জেলার মধ্যে এখন ৭ টি জেলাতে সক্রিয় রয়েছে মাওবাদীরা। ওই ৭ জেলা হল — কন্ধমল, কালাহান্ডি, বোলাঙ্গির, মালকানগিরি, কোরাপুট, রায়গড় এবং বৌধ। সূত্রের খবর, ছত্তিশগড়ের ধামতারি জেলা পুলিশের কাছে আত্মসমর্পণ করেন ৯ জন মাওবাদী। ওড়িশার নবরংপুর ও ছত্তিশগড়ের ধামতারি থেকে তাঁদের কার্যকলাপ পরিচালনা করতেন আত্মসমর্পণকারীরা।
রায়পুর রেঞ্জের আইজিপি অমরেশ মিশ্র জানিয়েছেন, “আত্মসমর্পণকারী ৯ জনের মধ্যে ৭ জনই মহিলা। ওড়িশার নাগরি এবং সীতানদী এরিয়া কমিটির সদস্য তাঁরা। মাওবাদী মতাদর্শ এবং জঙ্গলজীবন নিয়ে বীতশ্রদ্ধ হয়ে আত্মসমর্পণ করেছেন সকলে। সরকারের পুনর্বাসন নীতিতে আকৃষ্ট হয়েছেন আত্মসমর্পণকারীরা।“
তিনি আরও জানিয়েছেন, “যারা আত্মসমর্পণ করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন সীতানদী এরিয়া কমিটির সম্পাদক জ্যোতি, শাখা কমিটির সদস্য ঊষা ওরফে বলম্মা। তাঁদের দু’জনের মাথার দাম ৮ লক্ষ টাকা করে। আত্মসমর্পণকারীদের থেকে উদ্ধার হয়েছে ৫ টি ইনসাস রাইফেল, ২ টি এসএলআর, ১ টি কার্বাইন এবং ১ টি মাজল লোডিং গান।“
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
আরও ৫ বছর চলবে যোজনা, আর্থিক সহায়তায় বড় বরাদ্দ মোদি সরকারের
প্রয়াত মাকে অপমানের অভিযোগ, ভিডিও বার্তায় ছাত্র-যুবদের উদ্দেশে প্রধানমন্ত্রীর শান্তির বার্ত
যন্তর মন্তরের ঘটনার পর ভিডিও বার্তা, নিজেকে ১৫ বছরের দাবি করলেও এফআইআরে বয়স ২৫
দিল্লির পড়ুয়া আন্দোলন ঘিরে শুরু হওয়া বিতর্কে, লোকসভায় বিস্ফোরক মন্তব্য বারামুলার সাংসদ ইঞ্জিনিয়র রশিদের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের