নিজস্ব প্রতিনিধি , আমারাভাথী - ফের আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশে মৃত্যুমিছিল। অন্ধ্রপ্রদেশের এক আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে ২০ জন শ্রমিকের। আহত একাধিক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। আগুন নেভানোর চেষ্টায় তৎপর হয়ে পড়ে দমকল বিভাগ।
সূত্রের খবর , শনিবার দুপুর ২টো বেজে ৪৫ মিনিট নাগাদ স্থানীয় আতশবাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। সেইসময় বিপুল সংখ্যক কর্মী কর্মরত অবস্থায় ছিলেন।কারখানায় প্রচুর পরিমাণে বাজি তৈরির মশলা, রাসায়নিক পদার্থ থাকায় বিস্ফোরণের তীব্রতা ছিল মারাত্মক। বেসিকিছুটা দূরে গিয়ে পড়েন শ্রমিকরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের মধ্যে বেশিরভাগ শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক।
উল্লেখ্য , আতশবাজির জন্য অন্ধ্রপ্রদেশ ভীষণই পরিচিত। সেখান থেকে বাজি রপ্তানি করা হয় দেশের বিভিন্ন জায়গায়। সারা বছর কারখানায় বাজি তৈরি হয়। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে। শুধু তাই নয় পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুঙ্গে।২০ জনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের