নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আমাদের আশেপাশেই পাওয়া যায় এমন এক সবুজ শাক যার আয়ুর্বেদিক গুণ বিশাল। দীর্ঘদিন ধরে আয়ুর্বেদ আর লোকজ চিকিৎসায় এই পাতার ব্যবহার হয়ে আসছে। বিশেষজ্ঞদের মতে, শরীরের ভেতর-বাহিরের নানা উপকারে আসে এই সাধারণ পাতা।
থানকুনি পাতায় প্রদাহনাশক, অ্যান্টিঅক্সিডেন্টসহ একাধিক পুষ্টিগুণ আছে যা রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে। এমনকি অনেকের থ্রম্বোসিস বা রক্ত জমাট বাঁধার সমস্যাও কমাতে পারে বলে মনে করেন চিকিৎসকরা। এছাড়াও নিয়মিত এই পাতা সেবন করলে অনিদ্রা, দুশ্চিন্তা সহ মানসিক চাপ কমে। স্নায়ুর উত্তেজনা কমিয়ে ঘুম আনতে সাহায্য করে থানকুনি, নিয়ন্ত্রণে রাখে স্ট্রেস হরমোনের ক্ষরণও। পেটের সমস্যা বা আলসারের ক্ষেত্রেও কার্যকর থানকুনি। এই পাতার রস ক্ষতস্থানে লাগালে ঘা তাড়াতাড়ি শুকিয়ে যায়।
শুধুমাত্র আয়ুর্বেদিক না রূপচর্চায়ও জনপপ্রিয় থানকুনি পাতা। এতে থাকা ম্যাডেকাসসাইড ত্বকের তারুণ্য ধরে রাখতে সহায়তা করে, বয়সের ছাপ পড়তে দেয় না। পাশাপাশি চুল পড়া কমানো এবং চুলের গোড়া মজবুত করতেও উপকারী।
এত সব উপকারিতার পাশাপাশি কিছু সতর্কতাও রয়েছে থানকুনি পাতার। যেমন যারা লিভারের সমস্যায় ভোগেন তাদের থানকুনি না খাওয়াই ভালো। আবার বেশি পরিমাণ থানকুনি পাতা খেলে মাথা ঘোরা, অ্যালার্জি বা পেটব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে।
ভিড় এড়িয়ে প্রকৃতির কোলে শান্ত সময় কাটান
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
নিরিবিলি পরিবেশে প্রকৃতির মাঝে কাটান কয়েকটি দিন
নিরিবিলি পাহাড়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য
স্বাধীনতা দিবসের ছুটিতে মন্দারমণিতে বিনোদনের বিশেষ আয়োজন
আবেদন করার পরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি
প্রাচীন এক্তেশ্বর শিব মন্দিরে মহাদেব বরফ দিয়ে সাজানো
শান্ত পরিবেশের টানে বাড়ছে পর্যটকদের ভিড়
ভিড় থেকে দূরে কয়েক দিন কাটানোর জন্য অনন্য জায়গা
নিরিবিলি পরিবেশে ভ্রমণপ্রেমীদের নতুন পছন্দ বাগোরা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের