নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বলিপাড়ায় খুশির জোয়ার। বিবাহবার্ষিকীতে স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর দিয়েছিলেন রণদীপ হুডা। এবার দুই থেকে তিন হলেন রণদীপ ও লিন লাইশরম। মঙ্গলবার লিন-রণদীপের সংসার আলো করে জন্ম নিয়েছে ফুটফুটে এক কন্যাসন্তান। খবর ছড়াতেই তারকা দম্পতিকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিচ্ছেন অনুরাগীরা।
পিতৃত্বের স্বাদ পেয়েই সদ্যজাতের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অভিনেতা। তার বাবার জন্মদিন ১০ ই মার্চ। এই বিশেষ দিনে কন্যাসন্তান আসার সুবাদে আনন্দে আত্মহারা বলি অভিনেতা। ঠাকুরদার কোলে নাতনিকে বসিয়ে সেই মুহূর্ত ফ্রেমবন্দি করেছেন অভিনেতা। সঙ্গে করেছেন একটি মিষ্টি পোস্ট।
পোস্টের ক্যাপশনে অভিনেতা লিখেছেন , "দাদু-নাতনিকে জন্মদিনের শুভেচ্ছা। আজ, আমি বাবা হওয়ায় তোমার প্রতি কৃতজ্ঞতা আরও বেড়ে গেল বাবা। আর সবথেকে গুরুত্বপূর্ণ- আমাকে পিতৃত্বের স্বাদ দেওয়ার জন্য ধন্যবাদ লিন। আমাদের ছোট্ট রাজকন্যেকে এই পৃথিবীর আলো দেখানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সারাজীবনের ভালোবাসা।"
কঠিন একটি সপ্তাহ পার করার পর তাকে উৎসাহ দিতে শোতে হাজির হন তার ভাই সলমন খান
বর্তমানে বলিউডে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন অভিনেত্রী সানি লিওনি
মহাকালেশ্বর মন্দির সহ হরসিদ্ধি মাতার মন্দিরে পুজো দেওয়ার ছবি পোস্ট হতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়
মোনালি বলেন, ক্যামেরার সামনে এসে কথা বলতে গেলেই তার ভিতরে জমে থাকা রাগ, হতাশা সহ অস্বস্তির কথা বেরিয়ে আসছিল
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত কার্টুন সংবলিত পোস্টার হাতে দেখা যাওয়ার বিতর্কের পর ফের আলোচনায় অভিনেত্রী শ্রীলেখা মিত্র
বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকরের একটি সোশ্যাল মিডিয়া ভিডিওকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের