নিজস্ব প্রতিনিধি , ভোপাল - বাঘেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। তাঁর ভাই শালীগ্রাম গর্গকে ঘিরে ফের শুরু হয়েছে বিতর্ক। কৃষককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন ওই ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রদেশে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শালীগ্রাম গর্গ এবং তাঁর কয়েকজন সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
আহত কৃষকের নাম মোতিলাল কুশওয়াহা। তিনি ছত্তরপুর জেলার রাজনগর থানা এলাকার কোডা গ্রামের বাসিন্দা। অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকার কয়েকজন কৃষকের উপর জমি বিক্রির জন্য চাপ সৃষ্টি করা হচ্ছিল। মোতিলালের দাবি, তিনি জমি বিক্রি করতে রাজি হননি। তাই তাঁকে বারবার ভয় দেখানো হয়। মঙ্গলবার সকালে শালীগ্রাম গর্গ কয়েকজনকে সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে পৌঁছন বলে অভিযোগ। এরপর তাঁকে জোর করে ঘর থেকে বাইরে বের করে আনা হয়। শুরু হয় মারধর।
অভিযোগ, সেই সময় শালীগ্রাম পরপর কয়েক রাউন্ড গুলি চালান। তার মধ্যে একটি গুলি মোতিলালের বুকে গিয়ে লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে স্থানান্তর করা হয় ছত্তরপুর জেলা হাসপাতালে। চিকিৎসকেরা অস্ত্রোপচার করে তাঁর শরীর থেকে গুলির একটি অংশ উদ্ধার করেছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মোতিলালের আরও অভিযোগ, শালীগ্রাম প্রায়ই স্থানীয় কৃষকদের জমি বিক্রি করতে চাপ দিতেন। কেউ আপত্তি করলে হুমকি দেওয়া হতো। অনেক সময় মারধরের ঘটনাও ঘটত।
এই মামলায় শালীগ্রামের পাশাপাশি সতীশ, আশীষ ও আরও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। ঘটনার পর একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে কয়েকজনকে ঘটনাস্থল ছেড়ে দ্রুত সরে যেতে দেখা গিয়েছে বলে দাবি। ভিডিওর একটি অংশে শালীগ্রামের হাতে অস্ত্রসদৃশ কিছু দেখা গিয়েছে বলেও অভিযোগ উঠেছে। যদিও ওই ভিডিওর সত্যতা এখনও যাচাই করছে পুলিশ।
এদিকে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বাঘেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। তিনি দাবি করেন, শালীগ্রাম গর্গের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। তিন বছর আগেও একই কথা জানিয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি। ধীরেন্দ্রর বক্তব্য, আইন নিজের নিয়মেই চলবে। কেউ দোষী প্রমাণিত হলে তার কঠোর শাস্তি হওয়া উচিত। তবে প্রতিটি বিতর্কে তাঁর নাম টেনে আনা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখযোগ্যভাবে, শালীগ্রাম গর্গের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ উঠেছে। ২০২৩ সালে এক দলিত পরিবারের বিয়ের অনুষ্ঠানে অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছিল। পরে তিনি গ্রেফতারও হন। ২০২৪ সালে টোল প্লাজার কর্মীদের মারধরের অভিযোগেও তাঁর নাম জড়ায়। ছত্তরপুরের পুলিশ সুপার রজত সাকলেচা জানিয়েছেন, আহত ব্যক্তির শরীরে গুলির উপস্থিতি মিলেছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান নেওয়া হবে। মেডিক্যাল রিপোর্ট এবং ভাইরাল ভিডিওও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে যে তথ্য উঠে আসবে, তার ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের