6a5a16e3c4a7f_Gallery_1784288758483
জুলাই ১৭, ২০২৬ বিকাল ০৫:২০ IST

বাইকে বসেই প্রেমিককে লাইভ লোকেশন প্রেরণ! মেয়ের সামনেই স্বামীকে নৃশংস হত্যা করাল স্ত্রী

নিজস্ব প্রতিনিধি , অমরাবতী - পূজো দেওয়ার নামে স্বামীকে নৃশংসভাবে খুন করানোর অভিযোগ উঠল তাঁর স্ত্রীর বিরুদ্ধে। এমনকী নিজের শিশু কন্যার সামনেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। রোমহর্ষক এই হত্যাকাণ্ডটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের চিত্তুর এলাকায়। এই ঘটনায় অভিযুক্ত স্ত্রী ও তাঁর প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। মূল ঘটনার তদন্ত শুরু হয়েছে।

অভিযুক্ত তরুণীর নাম হাসিনি। বছর দুয়েক আগে তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলার সুলাগিরির বাসিন্দা রমেশের সঙ্গে তাঁর বিয়ে হয়। পরে তাঁরা অন্ধ্রপ্রদেশের চিত্তুরে বসবাস শুরু করেন। একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন হাসিনি। বাইরে থেকে তাঁদের সংসার স্বাভাবিক বলেই মনে হতো। কিন্তু তদন্তে উঠে এসেছে অন্য তথ্য। পুলিশ সূত্রের দাবি, বিয়ের পরও যুগন্ধর নামে এক যুবকের সঙ্গে যোগাযোগ ছিল তাঁর। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, বিয়ের পর থেকেই প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা চলছিল। পরে তাঁদের সন্তান জন্মানোর কারণে কিছু সময় সেই ছক থমকে যায়।

তবে গত কয়েক মাসে হাসিনি ও যুগন্ধরের ঘনিষ্ঠতা আবার বাড়ে। এরপর নতুন করে খুনের পরিকল্পনা করা হয় বলে দাবি পুলিশের। বৃহস্পতিবার হাসিনি স্বামীকে জানান, অনেক দিন মন্দিরে যাওয়া হয়নি। তাই পূজো দিতে যাওয়ার কথা বলেন তিনি। স্ত্রী ও কন্যাকে নিয়ে বাইকে করে রওনা দেন রমেশ। অভিযোগ, যাত্রাপথেই মোবাইল ফোন থেকে প্রেমিক যুগন্ধরের কাছে লাইভ লোকেশন পাঠাতে থাকেন হাসিনি। কোথায় হামলা হবে ও কীভাবে হবে, তা আগে থেকেই ঠিক করা ছিল বলে সন্দেহ তদন্তকারীদের।

পাহাড়ি রাস্তার একটি বাঁকের কাছে পৌঁছতেই নিজের ব্যাগ রাস্তায় ফেলে দেন হাসিনি। ব্যাগ তুলতে বাইক থামান রমেশ। সেই সুযোগেই পাথরের আড়াল থেকে বেরিয়ে আসে যুগন্ধর ও তাঁর সঙ্গীরা। আচমকা হামলার মুখে পড়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন রমেশ। তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু অভিযুক্তরা তাঁকে ধরে ফেলে। এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ।ঘটনার পর দীর্ঘ সময় কেটে গেলেও রমেশের কোনও খোঁজ মেলেনি। পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

তদন্তে নেমে মন্দিরে যাওয়ার রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন তদন্তকারীরা। একটি ফুটেজে রমেশের সঙ্গে হাসিনিকে যেতে দেখা যায়। কিছু সময় পরে অন্য এক ব্যক্তির বাইকে একই রাস্তা দিয়ে ফিরতে দেখা যায় তাঁকে। এরপর রমেশের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন খতিয়ে দেখে পুলিশ। সেই সূত্র ধরেই পাহাড়ি এলাকার একটি জঙ্গলে পৌঁছন তদন্তকারীরা। সেখান থেকে উদ্ধার করা হয় রমেশের দেহ। তারপর হাসিনিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। তাঁর বয়ানের সূত্রে যুগন্ধরের খোঁজ মেলে। পরে অভিযুক্ত প্রেমিককেও গ্রেফতার করা হয়।

তদন্তকারী এক আধিকারিকের দাবি, জিজ্ঞাসাবাদের সময় হাসিনি ও যুগন্ধর দু’জনেই খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এরপর তাঁদের বিরুদ্ধে খুন ও ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের করা হয়। যুগন্ধরের আরও দুই সহযোগীকেও হেফাজতে নিয়েছে পুলিশ। তদন্তকারীদের মতে, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। তবে ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত এখনও চলছে।

আরও পড়ুন

দিল্লিতে শুভেন্দু-NCPI গুরুত্বপূর্ণ বৈঠক , সাংসদদের ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা
আগস্ট ০৩, ২০২৬

মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা

যৌনাঙ্গে লোহার রড, মুখ থেঁতলে নাবালিকাকে খুন! পৈশাচিক অত্যাচারে জ্বলল জাতীয় সড়ক
আগস্ট ০৩, ২০২৬

বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ

জলের নিচে অসম, বিপন্ন লক্ষাধিক মানুষ! পুনর্বাসনে ২১ কোটির সাহায্য নীতা আম্বানি সংস্থার
আগস্ট ০৩, ২০২৬

ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন

ধর্ষণের বিচার চাইতে গিয়ে চরম অপমান! অভিযোগকারী বধূকেই থুতু চাটাল খাপ পঞ্চায়েত
আগস্ট ০৩, ২০২৬

ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত

জেল বদলের পথেই এনকাউন্টার! পুলিশের রাইফেল ছিনিয়ে পালাতে গিয়ে খতম গ্যাংস্টার সুজিত
আগস্ট ০৩, ২০২৬

রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু

স্টেশনে দাঁড়িয়ে থাকা প্যাসেঞ্জার ট্রেনে ভয়াবহ আগুন! মুহূর্তে পুড়ল ইঞ্জিন-সহ ৩টি বগি
আগস্ট ০৩, ২০২৬

ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ

ভক্তদের জেরে রাস্তায় হুহু করে বাড়ছে গো-মাতার সংখ্যা! ক্রমাগত দুর্ঘটনায় উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট
আগস্ট ০৩, ২০২৬

পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত

নিট বিতর্কের পর কড়া নজরদারি! প্রশ্নপত্র পাহারায় সাড়ে ৭ কোটির টেন্ডার এনটিএর
আগস্ট ০২, ২০২৬

২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা

মৃত ঘোষণা করেছিল হাসপাতাল! শেষকৃত্যের পথে অ্যাম্বুল্যান্সের ঝাঁকুনিতে চোখ খুলল মহিলা
আগস্ট ০২, ২০২৬

নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা

১৮১২ কোটির প্রতারণার অভিযোগ! অনিল আম্বানির বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই
আগস্ট ০২, ২০২৬

প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর

দেশের স্বার্থই সবার আগে, যুব সমাজকে বার্তা ডোভালের! করলেন মোদি-শাহের নেতৃত্বের প্রশংসা
আগস্ট ০১, ২০২৬

ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার

ভারতের সুরক্ষা স্তম্ভ! অজিত ডোভালকে লোকমান্য তিলক পুরস্কার শাহের
আগস্ট ০১, ২০২৬

জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী

২ বছর ধরে বিদেশে স্বামী বলে মিথ্যে গল্প! কারখানার মেঝের ঢালাই ভাঙতেই মিলল কঙ্কাল
আগস্ট ০১, ২০২৬

স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন

সমুদ্রে তেল-গ্যাসের খোঁজে বড় পদক্ষেপ! সমুদ্র মন্থন প্রকল্পে অনুমোদন কেন্দ্রের
আগস্ট ০১, ২০২৬

জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের

রিলে ক্ষমা, নাকি বাস্তবেও! মোদির বার্তা নিয়ে বিস্ফোরক ককরোচদের প্রধান অভিজিৎ
আগস্ট ০১, ২০২৬

প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের