নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২০২১ সালে দেশের তথ্য ও সম্প্রচার দফতরের ঘোষণা করেছিল ধারাবাহিকে মহিলা খলচরিত্র,একাধিক বিয়ে আর দেখানো যাবে না। এতে নারীদের অবমাননা করা হয়।এই নিষেধাজ্ঞা জারি করতে ১৯৯৪ সালের ‘কেবল টেলিভিশন নেটওয়ার্ক’ আইনেও পরিবর্তন আনা হবে।

এই প্রসঙ্গে বিধায়িকা পাপিয়া অধিকারী বলেন আমি বেদান্ত পড়া মানুষ। সেখান থেকেই জেনেছি আমাদের দেশ,রাজ্যে পুরুষের একাধিক বিয়ে বা পরকীয়া অত্যন্ত নিন্দনীয় বিষয় সেই জায়গা থেকেই মনে হয়েছে,এই বিষয়গুলি ধারাবাহিকে না দেখানোই ভালো।
টলিপাড়ায় পরবর্তী সময় তাহলে কী ধরনের গল্প দেখানো হবে? মানুষ সে গল্পের প্রতি আকর্ষিত হবেন কী না? এই সকল প্রশ্ন করা হয়েছিল পরিচালক-প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী, রাজেন্দ্রপ্রসাদ দাস, স্নিগ্ধা বসু, অভিনেতা ঋষি কৌশিক, শোলাঙ্কি রায়কে।

এই প্রসঙ্গে রাজেন্দ্রপ্রসাদ সাফ বলেছেন, আমি এই ধারার ধারাবাহিকের পক্ষে নই। ফুলকি, রাণী রাসমণির গল্পে পরকীয়া বা একাধিক বিয়ের প্রসঙ্গ ছিল না। আমার নতুন ধারাবাহিক কমলা নিবাসেও নেই। সুস্থ গল্প বলার লক্ষ্য নিয়েই কাজ করি।

প্রযোজক স্নিগ্ধা এই প্রসঙ্গে দুটো দিক দেখিয়েছেন। এক কোনও ধারাবাহিক পরকীয়া বা একাধিক বিয়ে দিয়ে শুরু হয় না। দুই যা সমাজে ঘটছে তারই ছায়া পড়ে পর্দায়। তিনি আরও বলেন গল্প লিখে দিয়েই কিন্তু কাজ শেষ হয়ে যায় না। চ্যানেল কর্তৃপক্ষের থেকে আমরা আগে অনুমতি নিই তারা অনুমতি দিলে তবেই আমরা সেই গল্প দর্শকদের সামনে তুলে ধরি।

শোলাঙ্কি এই প্রসঙ্গে বললেন, রুচিশীল যে কোনও জিনিস বরাবর পছন্দ করি। এই বিষয়ে শোলাঙ্কির যুক্তি অনুযায়ী ধর্মীয়, ঐতিহাসিক, পৌরাণিক হয়ে সামাজিক সব ধারার গল্প ছোটপর্দায় দেখানো হয়েছে। সব বয়সের দর্শক সেই গল্প দেখেছেন। ফলে মনে হয় না ধারা বদলালে দর্শক কমবে।

ঋষি কৌশিক সমর্থন করেন পাপিয়ার বক্তব্যকে। জানিয়েছেন যা সমাজের পক্ষে ক্ষতিকর, যা সমাজের মানুষের কাছে ভুল বার্তা পৌঁছায় সেই রকম কিছু ধারাবাহিকের বিষয় না হওয়াই ভাল।
কঠিন একটি সপ্তাহ পার করার পর তাকে উৎসাহ দিতে শোতে হাজির হন তার ভাই সলমন খান
বর্তমানে বলিউডে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন অভিনেত্রী সানি লিওনি
মহাকালেশ্বর মন্দির সহ হরসিদ্ধি মাতার মন্দিরে পুজো দেওয়ার ছবি পোস্ট হতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়
মোনালি বলেন, ক্যামেরার সামনে এসে কথা বলতে গেলেই তার ভিতরে জমে থাকা রাগ, হতাশা সহ অস্বস্তির কথা বেরিয়ে আসছিল
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত কার্টুন সংবলিত পোস্টার হাতে দেখা যাওয়ার বিতর্কের পর ফের আলোচনায় অভিনেত্রী শ্রীলেখা মিত্র
বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকরের একটি সোশ্যাল মিডিয়া ভিডিওকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের