নিজস্ব প্রতিনিধি, দিল্লি - গত বছর আগস্টে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন মুজিব কন্যা শেখ হাসিনা। এরপর থেকে ভারতেই রয়েছেন তিনি। তাঁকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই আবহে হাসিনাকে বাংলাদেশে প্রত্যার্পণের দাবি জানিয়েছে ইউনুস। এই নিয়ে এবার মুখ খুললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
এদিন জয়শঙ্কর বলেছেন, “একটা বিশেষ পরিস্থিতিতে তিনি (শেখ হাসিনা) এখানে এসেছিলেন। আমার মনে হয় সেই সময়ের পরিস্থিতিই স্পষ্ট করেছে তাঁর সঙ্গে কী ঘটেছিল। কিন্তু আবারও বলছি, এটা এমন একটি বিষয় যেখানে তাঁকেই বাংলাদেশে ফেরা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমরা শুনেছি যে বাংলাদেশের মানুষ, বিশেষ করে যারা এখন ক্ষমতায় আছেন, তাঁদের বিগত নির্বাচন পরিচালনা নিয়ে শংসয় ছিল। নির্বাচনটাই যদি ইস্যু হয়, তবে সবার আগে সেখানে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হোক।“
তিনি আরও জানিয়েছেন, “আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি। একটি গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা মনে করি, যে কোনও গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ইচ্ছা পূরণ করুক।“ উল্লেখ্য, ৩৯৭ দিন ধরে চলে বিচারপ্রক্রিয়া চলার পর মুজিব কন্যাকে দোষী সাব্যস্ত করে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাঁকে।
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
সোমবার লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করবেন বিদ্রোহী শিবির
প্রায় আধ ঘন্টা দুজনের বৈঠক হয় বলে খবর
সীমান্তে কড়া পাহারা, বিএসএফের গুলিতে নিহত পাচারকারী
৩০ জুন দায়িত্ব নিচ্ছেন নতুন সেনাপ্রধান! চিনা আগ্রাসন মোকাবিলায় ধীরজ শেঠের ওপর ভরসা দিল্লির
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...