নিজস্ব প্রতিনিধি , কর্ণাটক - বাংলাদেশি সন্দেহে পরিযায়ী শ্রমিককে বেধড়ক মারধরের অভিযোগ। মেরে তাকে রক্তাক্ত করে দেওয়ার অভিযোগ উঠল কর্নাটকে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মেঙ্গালুরুতে। আতঙ্কিত হয়ে পড়েছেন পরিযায়ী শ্রমিক। ৪ যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
সূত্রের খবর , আক্রান্ত পরিযায়ী শ্রমিক ঝাড়খণ্ডের বাসিন্দা। ১০-১৫ বছর ধরে কর্নাটকে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করছেন। প্রতি বছর কাজের জন্য চার-ছয় মাস করে শহরে থাকেন।রবিবার মেঙ্গালুরু সংলগ্ন কুলুর এলাকায় একদল যুবক হঠাৎই তার পথ আটকান। চার যুবক মিলে তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলতে থাকেন। নাম জিজ্ঞেস করে পরিচয়পত্র চান। নিজেকে বারবার ভারতীয় বলে পরিচয় দিতে থাকেন। তবে অভিযুক্তরা সেসব না শুনে তার ওপর চড়াও হন।
হামলায় গুরুতর জখম হন পরিযায়ী শ্রমিক। তাঁর মাথায় চোট লাগে। রক্তাক্ত হন। শেষে স্থানীয় বাসিন্দা এক মহিলা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। ভয়ে তিনি অভিযোগ জানানোর কথা মাথায় আনেননি। স্থানীয় কাউন্সিলরদের কানে খবর পৌঁছালে তারা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজুর পর তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। খুব শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে বলে আশ্বাস পুলিশের।
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের