নিজস্ব প্রতিনিধি , পাটনা - শিক্ষক নিয়োগে বড়সড় অনিয়মের অভিযোগে চাঞ্চল্য বিহারে। ভুয়ো ডিগ্রি-সহ জাল শিক্ষাগত নথি দেখিয়ে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে। সেই অপরাধে ৩ হাজারেরও বেশি শিক্ষকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যেই তদন্ত শেষ হয়েছে। তার ভিত্তিতেই পদক্ষেপের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।
২০০৬ থেকে ২০১৫ সালের মধ্যে হওয়া শিক্ষক নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন ওঠে। অভিযোগ জমা পড়ার পর বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেয় পাটনা হাই কোর্ট। এরপর তদন্তে নামে রাজ্যের ভিজিল্যান্স ইনভেস্টিগেশন ব্যুরো। রাজ্যের বিভিন্ন জেলায় কর্মরত শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র পরীক্ষা করা হয়। নিয়োগ সংক্রান্ত নথিও খতিয়ে দেখা হয়। তদন্ত শেষ হওয়ার পর শিক্ষা দফতরের হাতে একটি বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া হয়েছে।
সেখানে ৩ হাজার ৩৫ জন শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগের উল্লেখ রয়েছে। তাঁদের মধ্যে ১ হাজার ৮৩০ জনের বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে। তদন্তকারীদের দাবি, বহু ক্ষেত্রে জাল শংসাপত্র ব্যবহার করা হয়েছিল। ভুয়ো ডিগ্রির ভিত্তিতেও চাকরি পাওয়ার ঘটনা সামনে এসেছে। শুক্রবার বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেন বিহারের শিক্ষামন্ত্রী মিথিলেশ তিওয়ারি। একই সঙ্গে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী রাজ্যের প্রতিটি জেলায় ভিজিল্যান্স থানা গড়ে তোলার কথাও জানান।
শিক্ষা দফতর সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষকদের চাকরি থেকে সরানোর প্রক্রিয়া শুরু করা হবে। শুধু চাকরি বাতিলই নয়, এতদিন পাওয়া বেতনও ফেরত দিতে হতে পারে তাঁদের। সেই টাকার সঙ্গে সুদও আদায় করা হতে পারে। বরখাস্তের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর অর্থ পুনরুদ্ধারের কাজ শুরু হবে বলে জানা গেছে। রাজ্য সরকারের বক্তব্য, নিয়োগ ব্যবস্থাকে স্বচ্ছ রাখতেই এই পদক্ষেপ করা হচ্ছে। পাশাপাশি প্রকৃত যোগ্য প্রার্থীদেরই শ্রেণিকক্ষে নিশ্চিত করাও এর লক্ষ্য। এদিকে কয়েকজন শিক্ষক ইতিমধ্যেই পদত্যাগ করেছেন বলেও খবর মিলেছে।
বিহারে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিতর্কে এটিকে অন্যতম বড় পদক্ষেপ বলে মনে করছেন অনেকেই। তবে এর মধ্যেই একাধিক প্রশ্নও উঠতে শুরু করেছে। নিয়োগের সময় নথি যাচাইয়ে এত বড় গাফিলতি কীভাবে হল, তা নিয়ে জিজ্ঞাসা উঠেছে। এত বছর ধরে বিষয়টি নজরে এল না কেন, সেই প্রশ্নও ঘুরছে বিভিন্ন মহলে। নিয়োগ প্রক্রিয়ার ত্রুটি ও প্রশাসনিক দায় নিয়েও আলোচনা শুরু হয়েছে। তদন্ত যত এগোবে, এই অনিয়মের শিকড় কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল, সেটাই এখন দেখার।
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
আরও ৫ বছর চলবে যোজনা, আর্থিক সহায়তায় বড় বরাদ্দ মোদি সরকারের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের